রুক্ষ প্রকৃতির মাঝে প্রাণ ঢেলে
আলতো ঠান্ডা সোনালি রোদ্দুরে
প্রেমের মিষ্টি শরাব ঢেলে
বসন্তের আগমন ঘটেছে
শীতের কোলে ।
এ যেন শিহরণের অজানা ছোঁয়া
ফাগুনের আগুন লেগেছে কপোত কপোতীর হৃদয়ে
প্রকৃতি আপন মহিমায় সেজেছে
বাসন্তী রঙে মেতেছে দশদিক ।
আবারো চারিদিক অপার আনন্দে ভেসেছে
মহামিলনের মাহেন্দ্রক্ষণে জেগেছে হৃদয়
উচ্ছাসের নিরন্তর ঢেউ স্পর্শ করেছে অনুরাগের ছোঁয়ায় ।
ডেস্ক | বাংলাবাজার পত্রিকা.কম






















