বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

যারা জামায়াত নেতাকে আটক করেছে তারা সিদ্ধান্ত নেবে: ইসি সচিব

যারা জামায়াত নেতাকে আটক করেছে তারা সিদ্ধান্ত নেবে: ইসি সচিব

সৈয়দপুর বিমানবন্দরে নগদ ৭৪ লাখ টাকাসহ আটক হন ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির। তার বিষয়ে আটক কর্তৃপক্ষরাই সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ।


বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জামায়াতের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।


ইসি সচিব বলেন, বিভিন্ন সমস্যা নিয়ে জামায়াতের প্রতিনিধি দল ইসিতে এসেছিলেন। তারা তাদের সমস্যার কথা তুলে ধরেছেন। আমরা স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলার পরামর্শ দিয়েছি। তারা যোগাযোগ করার কথা জানিয়েছে। তারা অনুরোধ করেছে আমরা যাতে কথা বলি। এখন আমাদের দিক থেকে যতটুকু তাগিদ দেওয়ার নিশ্চয়ই আমার ততটুকু দেব।



এ সময় ইসি সচিব তার বক্তব্যকে ‘মিসকোট’ করার অভিযোগ তোলেন। তিনি বলেন, ৫ কোটি টাকা নিয়ে যাওয়া যাবে এমন কথা আমি বলিনি। এটা মিথ্যা খবর। আমি ক্ষুদ্ধ প্রতিক্রিয়া জানাচ্ছি। যারা ধরেছে তাদের বিষয় এটা। এ বিষয়ে আমার মন্তব্য করার অধিকার নেই।


আখতার আহমেদ বলেন, আমি বলতে পারি না কতটুকু টাকা নিয়ে যাওয়া যাবে। যারা আটক করেছেন তারা এ বিষয়ে আইনি ব্যাখ্যা দেবেন, সিদ্ধান্ত জানাবেন।



সম্পাদক : আবদুল মাতিন