রবিবার, ১ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম তিথি-আলভীর পরকীয়ার গুঞ্জন- অভিনেতার স্ত্রীর আত্মহত্যার নেপথ্যে কী বাংলাবাজার পত্রিকা.কম স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক বাংলাবাজার পত্রিকা.কম দুই আসনে ভোট কারচুপির অভিযোগ নিয়ে হাইকোর্টে বিএনপি বাংলাবাজার পত্রিকা.কম আবুধাবিতে আটকা ইংল্যান্ড দল, প্রধানমন্ত্রীর কাছে আকুতি বিশ্বজয়ী ক্রিকেটারের বাংলাবাজার পত্রিকা.কম মধ্যপ্রাচ্যের ৬ দেশের প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি বার্তা বাংলাবাজার পত্রিকা.কম শাহজালাল বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ৫৪ ফ্লাইট বাতিল বাংলাবাজার পত্রিকা.কম ঢাকার একেক স্থানে মরদেহের একেক টুকরা, লোমহর্ষক তথ্য পেল পুলিশ বাংলাবাজার পত্রিকা.কম ইরানের অন্তর্বর্তীকালীন নেতৃত্ব দেবে তিন সদস্যের পর্ষদ বাংলাবাজার পত্রিকা.কম জ্বালানি তেলের দাম নিয়ে যে সিদ্ধান্ত নিলো সরকার বাংলাবাজার পত্রিকা.কম খামেনিকে হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা ইরানের রেভোল্যুশনারি গার্ডের

ইরানের অন্তর্বর্তীকালীন নেতৃত্ব দেবে তিন সদস্যের পর্ষদ

ইরানের অন্তর্বর্তীকালীন নেতৃত্ব দেবে তিন সদস্যের পর্ষদ

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর অন্তর্বর্তী সময়ে দেশটিকে নেতৃত্ব দেবে তিন সদস্যের একটি পর্ষদ। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার প্রতিবেদন থেকে এমনটা জানা গেছে। খবর আল–জাজিরার।


প্রতিবেদনে বলা হয়, একটি তিন সদস্যের পর্ষদ অস্থায়ীভাবে দেশের সবকিছুর নেতৃত্ব দেওয়ার দায়িত্ব পালন করবে। এ তিন সদস্যের পর্ষদে থাকছেন, দেশের প্রেসিডেন্ট, বিচার বিভাগের প্রধান ও গার্ডিয়ান কাউন্সিলের একজন জুরি।

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার শাসন ব্যবস্থা চালু হয় ১৯৭৯ সালে ইসলামি বিপ্লবের পর থেকে। এক বিপ্লবের মাধ্যমে ইরানে রেজা শাহ পাহলভীর রাজতন্ত্রকে উৎখাত করা হয়। তাকে উৎখাতের পর ইরানে ধর্মীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়।


এরপর দেশটি দুজন সুপ্রিম লিডার বা সর্বোচ্চ নেতা পেয়েছে। তাদের পদবী হিসেবে আয়াতুল্লাহ ব্যবহার করা হয়, শিয়া ধর্মাবলম্বীদের কাছে যার অর্থ সিনিয়র ধর্মীয় নেতা।


সর্বোচ্চ নেতা হিসেবে আয়াতুল্লাহ আলী খামেনি দেশটির সামরিক বাহিনীর কমান্ডার-ইন-চীফ ছিলেন।


বিবিসি জানিয়েছে, সর্বোচ্চ নেতার মৃত্যুতে ইরানে রোববার (১ মার্চ) থেকে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

সম্পাদক : আবদুল মাতিন