সোমবার, ২৭ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম শাওন-ফেরদৌসসহ যে ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ বাংলাবাজার পত্রিকা.কম পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট বাংলাবাজার পত্রিকা.কম সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা বাংলাবাজার পত্রিকা.কম সৌদিতে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার বাংলাবাজার পত্রিকা.কম কুমিল্লায় চর দখল নিয়ে ৩ গ্রামের সংঘর্ষে নারী নিহত বাংলাবাজার পত্রিকা.কম বাজারে ৩৪ টুথপেস্টের মধ্যে ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক শনাক্ত বাংলাবাজার পত্রিকা.কম কুর্মিটোলা হাসপাতালের দেয়ালে ধাক্কা খেল বাস, পথচারী নিহত বাংলাবাজার পত্রিকা.কম শেখ হাসিনা ও বেনজীরের নামে নতুন গ্রেপ্তারি পরোয়ানা বাংলাবাজার পত্রিকা.কম সাবেক রাষ্ট্রপতির অতীত কার্যক্রম যাচাই করে আইনি ব্যবস্থা: আইনমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম সাবেক রাষ্ট্রপতি হামিদ–সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

একুশে বইমেলায় পাওয়া যাচ্ছে কবি মেহেবুব হকের কাব্যগ্রন্থ 'মায়াবী স্নিগ্ধতা'

একুশে বইমেলায় পাওয়া যাচ্ছে কবি মেহেবুব হকের কাব্যগ্রন্থ 'মায়াবী স্নিগ্ধতা'

একুশে বইমেলায় পাওয়া যাচ্ছে কবি মেহেবুব হকের কাব্যগ্রন্থ 'মায়াবী স্নিগ্ধতা' ।


বইটি অনিন্দ্য প্রকাশ থেকে প্রকাশিত, প্রকাশক আফজাল হোসেন, প্রচ্ছদ একেঁছেন ধ্রুব এষ। বইমেলায় ৫৬৫-৫৬৯ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে।


কবি বইটিতে বাইরের দুনিয়া না দেখে ভিতরের দরজা খুলে কবি নিজের অন্তরের ঐশী শক্তিকে নিজের মাঝে অনুভব করতে চেয়েছেন। কবি প্রজ্ঞার তীব্র আলোকে অনুধাবন করেছেন যে প্রতিটি মানুষ আল্লাহ পাকের প্রেরিত অনন্য ও অপূর্ব সৃষ্টি যেখানে স্থিতি লাভ করেছে অনন্ত ব্রহ্মাণ্ড। সসীমের মাঝে অসীমের প্রকাশকে কবি সৃষ্টির মাঝে স্রষ্ঠার প্রেমকে বুঝিয়েছেন। কবি বুঝিয়েছেন হিংসা বিদ্বেষের দাবানল, পরশ্রীকাতরতার লেলিহান শিখা ও লোভলালসার ভয়ংকর বিষবাষ্প মানুষকে মুক্তি দিতে পারে না। কবি খুঁজে পেয়েছেন মোহাব্বতের দরিয়া, প্রেমের পূণ্যভূমি, পবিত্রতার স্নিগ্ধসাগর যেখানে এসে ধনী-দরিদ্র, জাতি-ধর্ম-বর্ণ, জাত-মান-কুল, হায়া-লজ্জা-শরম, রাত-দিন, পাপ-পূণ্য, ভালো-মন্দ, আলো-অন্ধকার সবকিছু ম্লান হয়ে যায়।



বইমেলায় এই বইটি ছাড়াও কবি মোঃ মেহেবুব হকের  প্রকাশিত  প্রকাশিত  অন্যান্য কাব্যগ্রন্থসমূহ, ভালোবাসার নীলপদ্ম (২০১৯), নিরন্তর তুমি (২০১৯), মানবতার দর্পণ (২০১৯), নীল প্রজাপতি (২০২০), নাতে রাসূল (সা.) (২০২১), মহামানব (২০২২), ঐশী ছোঁয়া (২০২৩), পবিত্রতার স্নিগ্ধ সাগরে (২০২২), মুগ্ধতার অন্তহীন দিগন্তে (২০২২), ভালোবাসার অচিন পাখি (২০২৩) প্রজ্ঞার আলো (২০২৪)।


কবি মোঃ মেহেবুব হক। পেশায় একজন কাস্টমস কর্মকর্তা হলেও তিনি মূলত মানবতার কবি। মেহেবুবহক মানব প্রেম এবং মানবতা নিয়ে লিখে চলেছেন অবিরাম। স্ত্রী আর সন্তানের অনুপ্রেরণায় মূলত তার লেখালেখির জগতে আসা। মানবতার কবি লিখে চলেছেন মানুষের কথা। মানুষ হয়ে মানবীয় গুণাবলি অর্জন করে প্রকৃত মানুষ হতে না পারলে মানবজীবনের সার্থকতা থাকে না- সেই বোধশক্তি জাগ্রত করার জন্য তিনি বারবার সমাজের মানুষকে আহ্বান করেছেন তাঁর কবিতার ছন্দে।


কবি মোঃ মেহেবুব হক কাব্যকথা সাহিত্য পরিষদ কর্তৃক জাতীয় সাহিত্য পুরস্কার-২০২৩ ও সনদপত্র, ত্রৈমাসিক সাহিত্য দিগন্ত পত্রিকা কর্তৃক ‘সাহিত্য দিগন্ত লেখক পুরস্কার-২০২৩’ এর ‘বর্ষসেরা কবি-২০২২ ক্রেস্ট ও সনদপত্র’ (২০২৩), ‘ফ্রেন্ডস অব হিউমিনিটি অ্যাওয়ার্ড-২০২৩’ এর ‘বর্ষসেরা কবি-২০২২’ পুরস্কার পান (২০২৩), ফ্রেন্ডস অব হিউমিনিটি অ্যাওয়ার্ড-২০২৩’ (আজীবন সম্মাননা), আন্তর্জাতিক ক্রিয়েটিভ আর্টস অ্যাওয়ার্ড ২০২৩, (ঢাকা বিশ্ববিদ্যালয়), আন্তর্জাতিক ক্রিয়েটিভ আর্টস অ্যাওয়ার্ড ২০২৪, (ঢাকা বিশ্ববিদ্যালয়), মহাত্মা গান্ধী শান্তি পুরস্কার-২০২৪ (পশ্চিমবঙ্গ, ভারত), অন্বয় সাহিত্য পুরস্কার, ২০২৪, ঢাকা সাহিত্য পরিষদ পুরস্কার, ২০২৪, বাঙ্গালীর কন্ঠ সেরা পুরস্কার, ২০২৪, মাদার তেরেসা অ্যাওয়ার্ড ২০২৫’ (পশ্চিমবঙ্গ, ভারত) সহ অসংখ্য পুরস্কারে ভূষিত হন।


সম্পাদক : আবদুল মাতিন