শনিবার, ৭ মার্চ, ২০২৬

ইরানে আজ সবচেয়ে ‘বড় বোমা’ বিস্ফোরণ হবে: মার্কিন অর্থমন্ত্রীর পূর্বাভাস

ইরানে আজ সবচেয়ে ‘বড় বোমা’ বিস্ফোরণ হবে: মার্কিন অর্থমন্ত্রীর পূর্বাভাস

দিন যত গড়াচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ আরও বিধ্বংসী হয়ে উঠছে। ইরানে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর শুরু হওয়া এই যুদ্ধের আজ অষ্টম দিন। এই দিনে এসে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন, শনিবার (৭ মার্চ) রাতে ইরানের ওপর এযাবৎকালের সবচেয়ে ‘বড় বোমা’ হামলা চালাতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।


সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী এ কথা বলেন। শনিবার সংবাদমাধ্যমটির বরাতে আল-জাজিরা এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

বেসেন্ট বলেন, এই অভিযানের মূল লক্ষ্য ইরানের সামরিক মেরুদণ্ড ভেঙে দেওয়া। তিনি স্পষ্ট করেন, যুক্তরাষ্ট্রের সেনারা ইরানের ক্ষেপণাস্ত্র তৈরির কারখানা এবং ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা বা লঞ্চারগুলোকে লক্ষ্যবস্তু করবে। তার মতে, এই হামলার মাধ্যমে ইরানের সামরিক সক্ষমতাকে এমনভাবে গুঁড়িয়ে দেওয়া হবে যা আগে কখনও দেখা যায়নি।


কেবল সামরিক সংঘাত নয়, ইরান বিশ্ব অর্থনীতিকে জিম্মি করার চেষ্টা করছে বলেও দাবি করেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী। তিনি বলেন, তেহরান হরমুজ প্রণালীর ওপর তাদের নিয়ন্ত্রণ ব্যবহার করে বিশ্বব্যাপী অর্থনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে।

সম্পাদক : আবদুল মাতিন