সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল বাংলাবাজার পত্রিকা.কম চকলেটের তৈরি আস্ত ট্রেন, গড়ল নতুন বিশ্ব রেকর্ড বাংলাবাজার পত্রিকা.কম শাহজালালের থার্ড টার্মিনাল চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম ১৮ মাস পর নিজ প্রতিষ্ঠানে ফিরলেন ড. ইউনূস বাংলাবাজার পত্রিকা.কম সংসদ বসছে ১২ মার্চ, নির্বাচিত হবেন স্পিকার-ডেপুটি স্পিকার বাংলাবাজার পত্রিকা.কম ‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্যান্য আন্দোলন-সংগ্রামকে এক করে দেখা ঠিক হবে না’ বাংলাবাজার পত্রিকা.কম নতুন সরকারের সঙ্গে ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করতে চাই: প্রণয় ভার্মা বাংলাবাজার পত্রিকা.কম রাজনৈতিক হয়রানিমূলক সহস্রাধিক মামলা প্রত্যাহারের অনুমোদন বাংলাবাজার পত্রিকা.কম প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বাংলাবাজার পত্রিকা.কম মাদারীপুরে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, ৪ ঘণ্টায় শতাধিক হাতবোমা বিস্ফোরণ

আশুলিয়ায় নারীর খন্ডিত লাশ শনাক্ত

আশুলিয়ায় নারীর খন্ডিত লাশ শনাক্ত

সাভারের আশুলিয়ার কাঠগড়া বাজার চৌরাস্তা এলাকায় পরিত্যক্ত কার্টুন থেকে খন্ডিত মরদেহের পরিচয় সনাক্ত করেছে পিবিআই। ঢাকা জেলা পিবিআই বলেন, খন্ডিত লাশের আংগুলের ছাপ সংগ্রহ করার পর ওই নারীর পরিচয় সনাক্ত হয়।

নিহত লাভনী আক্তার (২ঌ) নরসিংদী জেলার পলাশ থানার কাজৈর গ্রামের হাজীবর মিয়ার মেয়ে।

গত বৃহস্পতিবার (৩ অক্টোবর) ওই নারীর ত্রী-খন্ডিত মস্তককবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় ওই নারীর মাথার খোঁজ করছে পুলিশ।

দোকানদার জমির উদ্দিন বলেন, ‘বৃহস্পতিবার বিকেল ৪ টার দিকে দোকান খুলতে এসে দেখি দোকানের সামনে দুটি কার্টুন পড়ে আছে। পরে স্থানীয়দের জানালে থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে কার্টুন খুলে দেখে লাশ। আমি এর বেশি কিছু জানি না।

পুলিশ জানায়, স্থানীয়দের খবরের ভিত্তিতে আশুলিয়ার কাঠগড়া চৌরাস্তা এলাকার একটি দোকানের সামনে থাকা চৌকির নিচে থেকে একটি ও চৌকির ওপর থেকে একটি পৃথক দুটি কাগজের কার্টুন উদ্ধার করা হয়।

কার্টুনের একটি খুলে নারীর মাথা বিহীন দুই পা বিচ্ছিন্ন করা মরেদহ পাওয়া যায়। অপর কার্টুন খুলে বিচ্ছিন্ন করা দুই পা উদ্ধার করা হয়।

আশুলিয়া থানার তদন্ত ওসি কামাল হোসেন  বলেন, আশুলিয়ার কাঠগড়া এলাকা থেকে মাথা বিহীন নারীর ত্রী-খন্ডিত মরদেহ উদ্ধার করা হয়েছে। কে বা কারা ওই স্থানে কার্টুন ফেলে গেছে তা খতিয়ে দেখছে পুলিশ।

আশুলিয়া থানার উপ পরিদর্শক প্রবীর ভট্টাচার্য বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুটি কার্টুন বক্স উদ্ধার করে যৌথবাহিনীর উপস্থিতে খুলা হয়। একটি বক্সে গলা থেকে কোমর পর্যন্ত অপর একটি বক্সে দুই পা ছিল। তবে এখনও মাথার অংশ পাওয়া যায় নি।

তিনি আরও বলেন, মাথার অংশের খোঁজ চলছে। আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে বলেও জানান পুলিশ।



সম্পাদক : আবদুল মাতিন