বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম একান্ত বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও জামায়াত আমির বাংলাবাজার পত্রিকা.কম চাঁদপুরে দীপু মনি ও সুজিত রায়ের বাসভবনে অগ্নিকাণ্ড বাংলাবাজার পত্রিকা.কম এশিয়ায় পারমাণবিক বোমারু বিমান মোতায়েন করল রাশিয়া বাংলাবাজার পত্রিকা.কম নড়াইলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত বাংলাবাজার পত্রিকা.কম ড. মুহাম্মদ ইউনূসের বাড়িতে আগুন বাংলাবাজার পত্রিকা.কম উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার বাংলাবাজার পত্রিকা.কম ‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি আটক বাংলাবাজার পত্রিকা.কম নিরাপত্তার অভাবে পদ্মা সেতু হয়ে সব রুটে বাস চলাচল বন্ধ বাংলাবাজার পত্রিকা.কম কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা মোকাবিলায় এমপিদের মাঠে থাকার নির্দেশ প্রধানমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম ঢাকায় লুকানো কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাকর্মীদের ধরতে শুরু হচ্ছে চিরুনি অভিযান

চাঁদপুরে দীপু মনি ও সুজিত রায়ের বাসভবনে অগ্নিকাণ্ড

চাঁদপুরে দীপু মনি ও সুজিত রায়ের বাসভবনে অগ্নিকাণ্ড

চাঁদপুরে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী দীপু মনি এবং দলটির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সুজিত রায় নন্দীর বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।



বুধবার (১৮ নভেম্বর) রাতে পৃথক সময়ে শহরের জেটি রোড ও সদর উপজেলার ফারাক্কাবাদ এলাকায় অবস্থিত তাদের বাড়িতে আগুন লাগে। তবে দুটি ঘটনাতেই স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের সদস্যদের তৎপরতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।


স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বুধবার রাতে চাঁদপুর শহরের জেটি রোড এলাকায় অবস্থিত দীপু মনির বাসার একটি পরিত্যক্ত কক্ষে আগুন জ্বলতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেন এলাকাবাসী। এ বিষয়ে চাঁদপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ জানান, খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছিল। তবে ইউনিটটি পৌঁছানোর আগেই স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলেন।


এর পরপরই রাত প্রায় ১১টার দিকে চাঁদপুর সদর উপজেলার ফারাক্কাবাদ এলাকায় সুজিত রায় নন্দীর বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মন্টু বিশ্বাস জানান, খবর পেয়ে পুলিশসহ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যায় এবং স্থানীয় লোকজনের সহযোগিতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।


চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ জানান, সুজিত রায় নন্দীর বাড়িতে অগ্নিকাণ্ডের বিষয়টি পুলিশ অবগত রয়েছে এবং সেখানে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করেছেন।


পৃথক এই দুটি অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ছাড়া আগুনের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।


সম্পাদক : আবদুল মাতিন