শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম কাতারে গ্যাস স্থাপনায় ইরানের হামলা, ঝুঁকিতে বাংলাদেশ, পাকিস্তান ও ভারত বাংলাবাজার পত্রিকা.কম মধ্যপ্রাচ্যের জ্বালানি স্থাপনায় হামলা, বিশ্ববাজারে তেলের দামে আগুন বাংলাবাজার পত্রিকা.কম চমক রেখে আর্জেন্টিনার দল ঘোষণা বাংলাবাজার পত্রিকা.কম প্রধানমন্ত্রীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি বাংলাবাজার পত্রিকা.কম ঢাকায় ছিনতাইকারীর হ্যাঁচকা টানে রিকশা থেকে পড়ে গৃহবধূর মৃত্যু বাংলাবাজার পত্রিকা.কম দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার বাংলাবাজার পত্রিকা.কম চট্টগ্রামে বহুতল ভবনে আগুন, ধোঁয়ায় শ্বাসরোধে দুইজনের মৃত্যু বাংলাবাজার পত্রিকা.কম উত্তরাঞ্চলের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক বাংলাবাজার পত্রিকা.কম অপ্রয়োজনীয় কথা না বলা ও ব্যক্তিগত আক্রমণ না করার সিদ্ধান্ত পাটওয়ারীর বাংলাবাজার পত্রিকা.কম হৃদপিণ্ডের শত্রু যেসব ফল, বাড়ায় হার্ট অ্যাটাকের ঝুঁকি

অ্যাসিডিটির সমস্যা দূর করে মিষ্টি!

অ্যাসিডিটির সমস্যা দূর করে মিষ্টি!

আজকাল অনেকে মিষ্টি এড়িয়ে চলেন। নানা রোগের শঙ্কা ছাড়াও ডায়াবেটিস রোগীদের জন্য মিষ্টি রীতিমতো আতঙ্কের নাম। তবে মিষ্টি যে পুরোপুরি খারাপ তা বলা যাবে না।

অর্থাৎ সব দোষ মিষ্টির নয়। মিষ্টির কিছু ভালো গুণও আছে।  মিষ্টির ভালো গুণটি আসলে কোথায়? আজকাল অনেকেই অ্যাসিডিটির সমস্যায় ভোগেন। অ্যাসিডিটির সমস্যা এতটাই বেড়ে গেছে যে অনেকে চিকিৎসকের কাছে বারবার যাচ্ছেন।

শুধু তাই নয়, ওষুধের পর ওষুধ খেয়ে তারা আরও বড় সমস্যায় আক্রান্ত হন। আর আমাদের খাদ্যতালিকায় সচরাচর ঝাল, মশলাদার খাবার থাকে অনেক। এসব খাবার খাওয়ার পর সামান্য মিষ্টি খেলে অ্যাসিডিটির সমস্যা কমে।

চিকিৎসকরা জানান, অতিরিক্ত অস্বাস্থ্যকর খাবার পাকস্থলী থেকে অ্যাসিডের ক্ষরণ বাড়ায়। মিষ্টি এই ক্ষরণ প্রশমিত করতে সাহায্য করে। তাহলে কি ডায়াবেটিস রোগীরাও খেতে পারবেন?  ডায়াবেটিস হলে মিষ্টি একেবারেই খাওয়া যায় না এমন কোনো কথা চিকিৎসকরা বলেননি।

রক্তে সুগারের মাত্রা গুরুতর না হলে এবং চিকিৎসকের পরামর্শ নিয়ে নির্দিষ্ট পরিমাণে খাওয়া যেতেই পারে।

সম্পাদক : আবদুল মাতিন