সোমবার, ১১ মে, ২০২৬

মব কালচার বন্ধে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী

মব কালচার বন্ধে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আইন নিজের হাতে তুলে নেওয়া বা মব জাস্টিসের নামে বিচারবহির্ভূত কর্মকাণ্ড কোনোভাবেই বরদাশত করা হবে না। এ ধরনের প্রবণতা পুরোপুরি বন্ধ করতে প্রয়োজনে বিদ্যমান আইন সংশোধন করে আরো কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

রবিবার (১০ মে) দুপুরে রাজারবাগে পুলিশ সপ্তাহের অনুষ্ঠানে ‘প্রধানমন্ত্রীর কল্যাণ সভা’য় অংশ নিয়ে বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী।  

সেখানে তিনি বলেন, “মব কালচার বা গণপিটুনির মতো ঘটনা রোধে বর্তমান আইনি কাঠামোতে পরিবর্তন আনা হতে পারে। সাধারণ মানুষকে সতর্ক করে বলা হয়েছে যে, কেউ অপরাধী হলেও তাকে পুলিশের হাতে তুলে দিতে হবে, আইন নিজের হাতে তুলে নেওয়া দণ্ডনীয় অপরাধ।”


“পুলিশকে এই ধরনের ঘটনা মোকাবিলায় আরো সক্রিয় ও সজাগ থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। ​সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে এটি একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে,” বলেন তিনি।


দৃঢ়তার সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “যে করেই হোক মব কালচার থাকবে না। সরকার এটি বন্ধে বদ্ধপরিকর।”

সম্পাদক : আবদুল মাতিন