বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

গুগল সার্চবারে যোগ হবে এআই

গুগল সার্চবারে যোগ হবে এআই

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল তাদের সার্চ ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে। এতদিন ব্যবহারকারীরা কোনো কিছু খুঁজলে বিভিন্ন ওয়েবসাইটের লিংক দেখা যেত, কিন্তু নতুন ব্যবস্থায় কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সরাসরি উত্তর, কথোপকথনের মতো অভিজ্ঞতা এবং ব্যক্তিগতভাবে সাজানো তথ্য পাওয়া যাবে।


যুক্তরাষ্ট্রে আয়োজিত গুগলের বার্ষিক প্রযুক্তি সম্মেলনে এই নতুন আপডেটের ঘোষণা দেওয়া হয়। প্রতিষ্ঠানটির দাবি, গত ২৫ বছরে সার্চ প্রযুক্তিতে এটিই সবচেয়ে বড় পরিবর্তন। নতুন ফিচারে ব্যবহারকারীরা বড় প্রশ্ন লিখতে পারবেন এবং গুগল নিজেই তথ্য বিশ্লেষণ করে সরাসরি উত্তর দেবে। একই বিষয়ে ধারাবাহিক প্রশ্ন করার সুবিধাও থাকবে।


নতুন ব্যবস্থায় একটি এআই-চালিত স্বয়ংক্রিয় সহকারী থাকবে, যা ব্যবহারকারীর হয়ে ইন্টারনেটে তথ্য খুঁজে পর্যবেক্ষণ করতে পারবে। নির্দিষ্ট কোনো বিষয় বা বাজার পরিস্থিতির পরিবর্তন নিয়মিত নজরে রেখে নতুন তথ্য পাওয়া গেলে ব্যবহারকারীকে জানিয়ে দেবে।

সম্পাদক : আবদুল মাতিন