বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

কন্ট্রোল প্যানেলে না গিয়েই সফটওয়্যার মুছবেন যেভাবে

কন্ট্রোল প্যানেলে না গিয়েই সফটওয়্যার মুছবেন যেভাবে

 কম্পিউটার বা ল্যাপটপে অপ্রয়োজনীয় সফটওয়্যার মুছে ফেলতে সাধারণত কন্ট্রোল প্যানেল বা সেটিংসে গিয়ে একাধিক ধাপ অনুসরণ করতে হয়। তবে উইন্ডোজের একটি ছোট রান কমান্ড ব্যবহার করেই কয়েক সেকেন্ডের মধ্যে সরাসরি সফটওয়্যার আনইনস্টলের মেনুতে পৌঁছানো সম্ভব। কম্পিউটারের স্টোরেজ খালি করা কিংবা দীর্ঘদিন ব্যবহার না করা সফটওয়্যার সরাতে এই শর্টকাটটি বেশ কাজে আসতে পারে।


মাত্র তিন ধাপে সফটওয়্যার আনইনস্টল


প্রথম ধাপ: রান বক্স খুলুন


কীবোর্ডে একসঙ্গে উইন্ডোজ ও আর বাটন চাপুন। এতে পর্দায় ‘রান’ কমান্ড বক্স চালু হবে। রান বক্সে নিচের কমান্ডটি হুবহু লিখে কীবোর্ডের এন্টার বাটনে চাপুন-appwiz.cpl। এরপর এন্টার চাপার পর সরাসরি ‘প্রোগ্রামস অ্যান্ড ফিচারস’ উইন্ডো খুলে যাবে। সেখানে কম্পিউটারে ইনস্টল করা সফটওয়্যারের তালিকা দেখা যাবে।


যে সফটওয়্যারটি মুছে ফেলতে চান, সেটি নির্বাচন করে আনইনস্টল অপশনে ক্লিক করলেই সফটওয়্যারটি সরানোর প্রক্রিয়া শুরু হবে।


কেন কাজে লাগবে এই শর্টকাট?


প্রতিবার কন্ট্রোল প্যানেল বা সেটিংসের বিভিন্ন মেনু খুঁজে সফটওয়্যার আনইনস্টল করার প্রয়োজন নেই। appwiz.cpl কমান্ডটি সরাসরি প্রয়োজনীয় মেনুতে নিয়ে যায়। ফলে সময় বাঁচানোর পাশাপাশি কম্পিউটারে জমে থাকা অপ্রয়োজনীয় সফটওয়্যারও সহজেই সরানো সম্ভব।


তবে কোনো সফটওয়্যার আনইনস্টল করার আগে সেটি কম্পিউটারের প্রয়োজনীয় সিস্টেম সফটওয়্যার কি না, তা নিশ্চিত হওয়া জরুরি। ভুল করে গুরুত্বপূর্ণ সফটওয়্যার সরিয়ে ফেললে কম্পিউটারের কিছু কার্যক্রমে সমস্যা হতে পারে।

সম্পাদক : আবদুল মাতিন