মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম সাংবাদিকদের নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহারের আলটিমেটাম ডিআরইউর বাংলাবাজার পত্রিকা.কম আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে ঢুকতে পারবেন প্রবাসীরা বাংলাবাজার পত্রিকা.কম জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান বাংলাবাজার পত্রিকা.কম যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশব্যাপী নানা কর্মসূচি বাংলাবাজার পত্রিকা.কম ইয়ামাল-এমবাপের হৃদয় ভেঙে ব্যালন ডি’অর কেইনের বাংলাবাজার পত্রিকা.কম গির্জায় হামলার জেরে সিরিয়ায় জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নিহত ৭ বাংলাবাজার পত্রিকা.কম সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ ৫জনের প্রাণহানী বাংলাবাজার পত্রিকা.কম হঠাৎ একযোগে বদলি ৮৫ সাব-রেজিস্ট্রার বাংলাবাজার পত্রিকা.কম ‘মুক্তিযোদ্ধার দাফনে বাধা দানকারীদের সর্বসমক্ষে গুলি করে হত্যা করা উচিত ছিল’ বাংলাবাজার পত্রিকা.কম অতি প্রবল হয়ে উঠছে ঘূর্ণিঝড় অর্ণব, গতিবেগ হতে পারে ১৪০ কিমি

সাদা পোশাকে কাউকেই গ্রেপ্তার করা যাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

সাদা পোশাকে কাউকেই গ্রেপ্তার করা যাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, সাদা পোশাকে কাউকেই গ্রেপ্তার করা যাবে না বলে নির্দেশনা দেয়া হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) খুলনার শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলার পুলিশ, ফায়ার সার্ভিসসহ সকল সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ নির্দেশনা দেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অনেক জায়গায় মব অ্যাক্ট হচ্ছে। ঘটছে হত্যাকাণ্ডের ঘটনাও। তাই নিজের হাতে আইন তুলে না নিয়ে, অপরাধীদের পুলিশে সোপর্দ করার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। পাশাপাশি, ভুয়া মামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারিও দেন তিনি।

তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষে কোনো রাজনৈতিক দলকে বাড়তি সুবিধা দেয়ার সুযোগ নেই। সুশাসন প্রতিষ্ঠা করতে হলে আইনশৃঙ্খলা বাহিনীর তেলবাজি বন্ধ করতে হবে।

উপদেষ্টা বলেন, সাধারণ পোশাকে কাউকে গ্রেপ্তার করা যাবে না। অবশ্যই আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর নির্ধারিত পোশাক পড়তে হবে। বাংলাদেশের অনেক থানা থেকে হাতিয়ার লুট হয়েছে। তবে অভিযানের পরেও আশানুরূপ অস্ত্র উদ্ধার হয়নি। যত তাড়াতাড়ি সম্ভব তা উদ্ধার করতে হবে।

তিনি আরও বলেন, থানা থেকে লুট হওয়া অনেক অস্ত্রই এখনও উদ্ধার হয়নি। খোয়া যাওয়া সেসব অস্ত্র উদ্ধার হলে, পরিস্থিতি স্বাভাবিক হবে বলে মনে করেন জাহাঙ্গীর আলম চৌধুরী।

সম্পাদক : আবদুল মাতিন