সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল বাংলাবাজার পত্রিকা.কম চকলেটের তৈরি আস্ত ট্রেন, গড়ল নতুন বিশ্ব রেকর্ড বাংলাবাজার পত্রিকা.কম শাহজালালের থার্ড টার্মিনাল চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম ১৮ মাস পর নিজ প্রতিষ্ঠানে ফিরলেন ড. ইউনূস বাংলাবাজার পত্রিকা.কম সংসদ বসছে ১২ মার্চ, নির্বাচিত হবেন স্পিকার-ডেপুটি স্পিকার বাংলাবাজার পত্রিকা.কম ‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্যান্য আন্দোলন-সংগ্রামকে এক করে দেখা ঠিক হবে না’ বাংলাবাজার পত্রিকা.কম নতুন সরকারের সঙ্গে ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করতে চাই: প্রণয় ভার্মা বাংলাবাজার পত্রিকা.কম রাজনৈতিক হয়রানিমূলক সহস্রাধিক মামলা প্রত্যাহারের অনুমোদন বাংলাবাজার পত্রিকা.কম প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বাংলাবাজার পত্রিকা.কম মাদারীপুরে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, ৪ ঘণ্টায় শতাধিক হাতবোমা বিস্ফোরণ

টেকনাফ-সেন্টমার্টিন রুটে ট্রলার চলাচল বন্ধ

টেকনাফ-সেন্টমার্টিন রুটে ট্রলার চলাচল বন্ধ

টেকনাফের নাফ নদীতে সব ধরনের ট্রলার চলাচলে সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বাংলাদেশ কোস্ট গার্ড (বিসিজি)। একইসঙ্গে টেকনাফ-সেন্টমার্টিন রুটে সব ধরনের ট্রলার চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার সকালে উপজেলা প্রশাসন থেকে সতর্ক করে মাইকিং করা হয়েছে।

জানা গেছে, মংডুতে আরাকান আর্মির নিয়ন্ত্রণ বাড়ায় দুশ্চিন্তা বেড়েছে স্থানীয়দের মাঝে। বিশেষ করে নাফনদীতে মাছ ধরা নিয়ে নতুন আতঙ্ক তৈরি হয়েছে। কারণ আরাকান আর্মি অকারণে নাফনদী থেকে জেলেদের ধরে নিয়ে যায়। 

এদিকে সচেতন মহল বলছে, আরাকান আর্মি চাইবে সীমান্তে অস্থিরতা তৈরি করতে। এছাড়াও রোহিঙ্গারা চাপের মুখে এপাড়ে চলে আসার চেষ্টা করতে পারে। তাই সরকারের উচিত সীমান্তের পাশাপাশি রোহিঙ্গা ক্যাম্পেও নিরাপত্তা বাড়ানো।

মংডু শহর দখলের খবর ছড়িয়ে পড়ার পরপরই টেকনাফ সেন্টমার্টিনে যাতায়াত বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। 

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, মিয়ানমারের রাখাইন রাজ্যের চলমান সংঘাত ও বর্তমান উত্তেজনাকর পরিস্থিতিতে সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে নাফ নদে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও কোস্টগার্ড সদস্যরা টহল জোরদার রয়েছে।

সম্পাদক : আবদুল মাতিন