মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম সারা দেশে ১০ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত সভা ও মিছিল নিষিদ্ধ বাংলাবাজার পত্রিকা.কম গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে: প্রধান উপদেষ্টা বাংলাবাজার পত্রিকা.কম ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন ভোটাররা, গোপণ কক্ষে তোলা যাবে না ছবি বাংলাবাজার পত্রিকা.কম ৮২ ঘণ্টা নিজ এলাকার বাইরে অবস্থানে নিষেধাজ্ঞা বাংলাবাজার পত্রিকা.কম আজকেরটাই সম্ভবত শেষ ব্রিফিং: প্রেস সচিব বাংলাবাজার পত্রিকা.কম দ্বৈত নাগরিকত্বের অভিযোগ, নাহিদ ইসলামের প্রার্থিতা বাতিল চেয়ে রিট বাংলাবাজার পত্রিকা.কম 'সরকার গঠন করলে প্রথমদিন ফজর পড়েই পরিকল্পনা বাস্তবায়নে কাজ শুরু করব' বাংলাবাজার পত্রিকা.কম ক্ষমতায় আসলে মামুনুল হককে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের বাংলাবাজার পত্রিকা.কম ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল নিতে বাধা নেই বাংলাবাজার পত্রিকা.কম 'নাগরিককে দুর্বল রেখে রাষ্ট্র কখনো শক্তিশালী হয়ে উঠতে পারে না'

নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে বিরত থাকতে বললো রাশিয়া

নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে বিরত থাকতে বললো রাশিয়া

সিরিয়া ইস্যুতে যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের সঙ্গে রাশিয়ার নতুন করে টানাপোড়েন শুরু হয়েছে। এরই মধ্যে বাশার আল-আসাদের পতনের জন্য যুক্তরাষ্ট্রের সমালোচনা করেছে মস্কো। এবার নিজেদের নাগরিকদের যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমাদেশে ভ্রমণ থেকে বিরত থাকতে নির্দেশনা দিয়েছে পুতিন প্রশাসন।রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা সতর্কতা জারি করে বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে খারাপ সম্পর্কের কারণে ভুক্তভোগী হতে পারে রুশরা।

যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার জটিল সম্পর্কের কথা উল্লেখ করে তিনি বলেন, ব্যক্তি পর্যায়ে যুক্তরাষ্ট্র ভ্রমণ অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

মারিয়া জাখারোভা নিজেদের নাগরিকদের কানাডা ও ইউরোপের দেশগুলোতেও ভ্রমণ থেকে বিরত থাকতে বলেন।

অন্যদিকে যুক্তরাষ্ট্রও নিজেদের নাগরিকদের রাশিয়ায় ভ্রমণ থেকে বিরত থাকতে বলেছে। দেশটিতে মার্কিনিরা হয়রানি বা বন্দি হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।

এদিকে সিরিয়ায় বর্তমানে যা ঘটছে তা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। এমনকি একটি প্রতিবেশী রাষ্ট্রও এক্ষেত্রে ভূমিকা পালন করেছে বলে দাবি করেন তিনি।

বুধবার (১২ ডিসেম্বর) তেহরানে এক অনুষ্ঠানে খামেনি বলেন, সিরিয়ায় যা ঘটছে তা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কমান্ড রুমের ষড়যন্ত্র। এ ক্ষেত্রে কোনো সন্দেহ নেই, যার প্রমাণ আমাদের কাছে আছে।



সূত্র: আল-জাজিরা

সম্পাদক : অপূর্ব আহমেদ