সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

রাষ্ট্রপতি পদপ্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র বৈধ

রাষ্ট্রপতি পদপ্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র বৈধ

আগামী ২০ আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। 


রোববার (১৬ আগস্ট) জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের রাষ্ট্রপতি পদপ্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে ইসি।


আজ বেলা ১১টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কনফারেন্স রুমে যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেওয়া হয়। এ সময় ১১-দলীয় ঐক্যের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।


ইসি সূত্রে জানা গেছে, আজ দুপুর ১২টা থেকে ক্ষমতাসীন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র যাচাই-বাছাই শুরু হবে। 


যাচাই-বাছাইয়ের সম্পূর্ণ প্রক্রিয়া শেষে বৈধ প্রার্থীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে সিইসি। এরপর বৈধ প্রার্থীরা আগামী ১৮ আগস্ট বিকেল ৪টার মধ্যে তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করার সুযোগ পাবেন।


উল্লেখ্য, ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে মোট তিনটি মনোনয়নপত্র জমা পড়েছে। এর মধ্যে বিএনপির পক্ষ থেকে একটি এবং জামায়াত সমর্থিত ১১-দলীয় ঐক্যের পক্ষ থেকে দুটি মনোনয়নপত্র জমা দেওয়া হয়।


সম্পাদক : আবদুল মাতিন