স্যাটেলাইট টেলিভিশন এটিএন নিউজ তাদের অনলাইন বিভাগে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি ‘কনটেন্ট ক্রিয়েটর/ডেস্ক রিপোর্টার’ পদে কর্মী খুঁজছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আগামী ১২ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন।
নিচে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য তুলে ধরা হলো-
পদের নাম: কনটেন্ট ক্রিয়েটর/ডেস্ক রিপোর্টার
যোগ্যতা ও দক্ষতা
আবেদনকারীকে অবশ্যই স্নাতক ডিগ্রিধারী হতে হবে।
সংশ্লিষ্ট কাজে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
স্ক্রিপ্ট রাইটিং ও স্টোরি টেলিংয়ের ওপর বিশেষ দক্ষতা থাকতে হবে।
শুদ্ধ বাংলা উচ্চারণ ও স্মার্ট বাচনভঙ্গি থাকা আবশ্যক।
সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন: বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্তের (CV) সঙ্গে নিজের কাজের লিঙ্ক সংযুক্ত করে ই–মেইল করতে হবে।
আবেদনের ঠিকানা: atnnewsjobcircular@gmail.com
আবেদনের শেষ সময়: ১২ জুলাই ২০২৬
ডেস্ক | বাংলাবাজার পত্রিকা.কম























