ঢাকাই সিনেমার চিত্রনায়ক আরিফিন শুভ ও অভিনেত্রী কেয়া পায়েলের ফেসবুক পোস্টের একটি ঘনিষ্ঠ ছবি ঘিরে সামাজিকমাধ্যমে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা। দুজনই নিজেদের ফেসবুক অ্যাকাউন্টে ছবিটি প্রকাশ করেছেন।
ছবিতে কেয়া পায়েলকে আলিঙ্গন করে রয়েছেন শুভ। ছবির ক্যাপশনে লেখা, হ্যাপিলি ম্যারিড উইথ কেয়া পায়েল।
এমন পোস্ট প্রকাশের পর অনেকেই ধারণা করেন, সত্যিই হয়ত বিয়ে করেছেন এই দুই তারকা। বিশেষ করে আরিফিন শুভর ব্যক্তিগত জীবনের পরিবর্তনের পর এমন জল্পনা আরও জোরালো হয়। তবে বিষয়টি নিয়ে খোঁজ নিয়ে জানা গেছে, বাস্তবে তাদের বিয়ে হয়নি। এ বিষয়ে জানা গেছে, এটি নতুন একটি ওয়েব ফিল্মের প্রচারণার অংশ।
‘হ্যাপিলি ম্যারিড’ শিরোনামের ওয়েব ফিল্মে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন আরিফিন শুভ ও কেয়া পায়েল। এটি পরিচালনা করছেন জাহিদ প্রীতম এবং প্রযোজনা করছে ছবিয়াল। ইতোমধ্যেই এর শুটিং শুরু হয়েছে।
ডেস্ক | বাংলাবাজার পত্রিকা.কম























