মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম গির্জায় হামলার জেরে সিরিয়ায় জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নিহত ৭ বাংলাবাজার পত্রিকা.কম সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ ৫জনের প্রাণহানী বাংলাবাজার পত্রিকা.কম হঠাৎ একযোগে বদলি ৮৫ সাব-রেজিস্ট্রার বাংলাবাজার পত্রিকা.কম ‘মুক্তিযোদ্ধার দাফনে বাধা দানকারীদের সর্বসমক্ষে গুলি করে হত্যা করা উচিত ছিল’ বাংলাবাজার পত্রিকা.কম অতি প্রবল হয়ে উঠছে ঘূর্ণিঝড় অর্ণব, গতিবেগ হতে পারে ১৪০ কিমি বাংলাবাজার পত্রিকা.কম ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২১৮ বাংলাবাজার পত্রিকা.কম জাইকার সঙ্গে উন্নয়ন সহযোগিতা অব্যাহত রাখতে চান প্রধানমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম সরকার অনুমোদন দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি বাংলাবাজার পত্রিকা.কম কেরানীগঞ্জে কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট বাংলাবাজার পত্রিকা.কম দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী যুবকের মৃত্যু

সাড়ে তিন ঘণ্টা পর অস্ত্রসহ আত্মসমর্পণ করেছে তিন ডাকাত: র‌্যাব

সাড়ে তিন ঘণ্টা পর অস্ত্রসহ আত্মসমর্পণ করেছে তিন ডাকাত: র‌্যাব

সাড়ে তিন ঘণ্টা পর রাজধানীর কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় হানা দেয়া ডাকাত দলের তিন সদস্য অস্ত্রসহ আত্মসমর্পণ করেছে বলে জানিয়েছে র‌্যাব-১০ এর অধিনায়ক (সিও) খলিলুর রহমান হাওলাদার।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

খলিলুর রহমান হাওলাদার বলেন, আলোচনার মাধ্যমে ডাকাত দলের সদস্যরা অস্ত্রসহ আত্মসমর্পণ করেছে। ভেতরে কোন হতাহতের ঘটনা ঘটেনি। অর্থ লোপাটের কোনো ঘটনাও ঘটেনি।এর আগে আজ দুপুরে কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের শাখার ভেতর ঢুকে গ্রাহক-কর্মকর্তাসহ ১২ জনকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাত দল। জিম্মিদের মুক্তির বিনিময়ে ১৫ লাখ টাকা ও নিজেদের ‘সেফ এক্সিট’ বা নিরাপদ প্রস্থান দাবি করে আসছিল ডাকাত দলটি।

প্রসঙ্গত, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ডাকাতরা ব্যাংকে প্রবেশ করলে বিষয়টি জানতে পেরে পাশের মসজিদের মাইক থেকে ডাকাত পড়ার কথা জানানো হয়। পরে আশপাশের কয়েকশ লোক ব্যাংকের ওই শাখাটি ঘেরাও করেন। এর মধ্যে পুলিশ, সেনাবাহিনী ও র‍্যাব এসে উপস্থিত হয়। ব্যাংকের গেটের ভেতর থেকে দরজা লাগিয়ে রাখা হয়েছে। ভেতর থেকে একটি গুলির আওয়াজও পাওয়া গেছে।

এ ব্যাপারে চুনকুটিয়া এলাকার বাসিন্দা মোতালিব হোসেন বলেন, দুপুরের দিকে হঠাৎ ব্যাংক এলাকা থেকে ডাক-চিৎকার শুনে আমরা দৌঁড়ে যাই। এ সময় ডাকাত দল ভবনের ভেতরে ঢুকে পড়ে। একপর্যায়ে তারা কেঁচিগেইট তালা দিয়ে দেয়। আমরা দ্রুত থানায় তথ্য জানাই। পরে পুলিশ ঘটনাস্থলে আসে। এরপর র‌্যাব, সেনাবাহিনী এসে উপস্থিত হয়। এখনো ভেতর থেকে কাউকে উদ্ধার করা হয়নি।

ব্যাংকের ম্যানেজার শেখর মণ্ডল বলেন, ঘটনার সময় আমি ব্যাংকের বাইরে ছিলাম। তবে তাদের (ডাকাত) সঙ্গে আমরা নেগোশিয়েট করছি।

ব্যাংকের জেনারেল ম্যানেজার (জিএম) ইসমাইল হোসেন শেখ বলেন, ব্যাংকের ভেতরে ৩ জন ডাকাত অস্ত্রসহ ঢুকেছে। তারা আটকা পড়ার পর নিরাপদ প্রস্থান ও ১৫ লাখ টাকা দাবি করছে। আইনশৃঙ্খলা বাহিনী ও আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।

বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, ব্যাংকের ভেতরে দুই থেকে তিনজন ডাকাত অবস্থান করছে।

সম্পাদক : আবদুল মাতিন