শনিবার, ১ আগস্ট, ২০২৬

গণপরিবহনে জিপিএস না থাকলে বিআরটিএর সেবা বন্ধ

গণপরিবহনে জিপিএস না থাকলে বিআরটিএর সেবা বন্ধ

দেশের সব গণপরিবহনে গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) ডিভাইস সংযোজন ও সচল রাখা আজ থেকে বাধ্যতামূলক করেছে সরকার। এই নির্দেশনার অংশ হিসেবে এখন থেকে জিপিএস সংযুক্ত ও সচল না থাকলে কোনো গণপরিবহনের নতুন নিবন্ধন, ফিটনেস সনদ প্রদান বা নবায়ন করা হবে না। পরিবহন মালিক ও সংশ্লিষ্টদের এ বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।


শনিবার (১ আগস্ট) থেকে নতুন নিবন্ধন ও ফিটনেস সনদ নবায়নের জন্য আবেদন করলে জিপিএস সংযোজনের প্রমাণপত্র দেখাতে হবে এবং মোবাইল অ্যাপে এর কার্যকারিতা যাচাই করতে হবে।


বিআরটিএর চেয়ারম্যান হাবিবুর রহমান জানান, নতুন কোনো গাড়ি নিবন্ধনের জন্য এলে কিংবা ফিটনেস সনদ নবায়নের সময় জিপিএস থাকা বাধ্যতামূলক। এটি যাচাই করতে বিআরটিএ নিজস্ব প্রযুক্তিগত ব্যবস্থা প্রস্তুত করছে, যার মাধ্যমে খুব সহজেই গাড়িতে জিপিএস-এর সক্রিয়তা নিশ্চিত করা যাবে।


এদিকে, এই উদ্যোগকে সাধুবাদ জানালেও এর টেকসই সুফল পেতে সুশাসনের ওপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা। রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমান বলেন, শুধু প্রযুক্তির ওপর নির্ভর করলেই প্রত্যাশিত সুফল মিলবে না। এজন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি প্রয়োজনীয় সংস্কার এবং সুশাসনের সঙ্গে প্রযুক্তির সমন্বয় ঘটাতে হবে।

সম্পাদক : আবদুল মাতিন