বুধবার, ১২ আগস্ট, ২০২৬

দেশে একদিনে হামের উপসর্গ নিয়ে আরো ৫ জনের মৃত্যু

দেশে একদিনে হামের উপসর্গ নিয়ে আরো ৫ জনের মৃত্যু

দেশে গত একদিনে হাম ও হামের উপসর্গ নিয়ে আরো পাঁচ জনের মৃত্যু হয়েছে। এ দিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও রোগটির উপসর্গ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮৮৫ জনে।


বুধবার(১২ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত একজন এবং রোগটির উপগর্গ নিয়ে বাকি চারজন মারা গেছে। একইসময় নতুন হাম আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ৮৪ জন।

গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হাম আক্রান্ত হয়ে ৯৯ জনের মৃত্যু হয়েছে। হামের উপসর্গ নিয়ে ৭৮৬ জন প্রাণ হারিয়েছেন।


হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৩৪৩ জন মারা গেছে ঢাকা বিভাগে। এর পরেই আছে সিলেট বিভাগ, সেখানে মারা গেছে ১২৭ জন। এছাড়া রাজশাহীতে ৯১, চট্টগ্রামে ৬১, বরিশালে ৪৭, ময়মনসিংহে ৭২, খুলনায় ৩২ ও রংপুর বিভাগে ১৩ জন মারা গেছে।


স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গত ২৪ ঘণ্টায় আরো ৯৪১ জন হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে এসেছে; তাদের মধ্যে ভর্তি হয়েছে ৮৭৯ জন।


এর মধ্যে ঢাকা বিভাগে ভর্তি ৩৪০ জন, রাজশাহীতে ২৬, সিলেটে ৮৯, চট্টগ্রামে ২২৮, বরিশালে ৮০, ময়মনসিংহে ৫৬, খুলনায় ৫৪, রংপুরে ৬ জন।


এ নিয়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হাম রোগীর সংখ্যা দাঁড়াল এক লাখ ২১ হাজার ১৩ জন। এর মধ্যে ১ লাখ ১৬ হাজার ৮২৭ জন সুস্থ্য হয়ে হাসপাতাল ছেড়েছে।


অন্যদিকে দেশে বর্তমানে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৩৯ হাজার ১২৫ জন। নিশ্চিতভাবে হাম আক্রান্ত রোগীর সংখ্যা ১৭ হাজার ৪৬৯ জন।

সম্পাদক : আবদুল মাতিন