সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল বাংলাবাজার পত্রিকা.কম চকলেটের তৈরি আস্ত ট্রেন, গড়ল নতুন বিশ্ব রেকর্ড বাংলাবাজার পত্রিকা.কম শাহজালালের থার্ড টার্মিনাল চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম ১৮ মাস পর নিজ প্রতিষ্ঠানে ফিরলেন ড. ইউনূস বাংলাবাজার পত্রিকা.কম সংসদ বসছে ১২ মার্চ, নির্বাচিত হবেন স্পিকার-ডেপুটি স্পিকার বাংলাবাজার পত্রিকা.কম ‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্যান্য আন্দোলন-সংগ্রামকে এক করে দেখা ঠিক হবে না’ বাংলাবাজার পত্রিকা.কম নতুন সরকারের সঙ্গে ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করতে চাই: প্রণয় ভার্মা বাংলাবাজার পত্রিকা.কম রাজনৈতিক হয়রানিমূলক সহস্রাধিক মামলা প্রত্যাহারের অনুমোদন বাংলাবাজার পত্রিকা.কম প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বাংলাবাজার পত্রিকা.কম মাদারীপুরে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, ৪ ঘণ্টায় শতাধিক হাতবোমা বিস্ফোরণ

গাজীপুরে কারখানায় আগুন নিয়ন্ত্রণে, নিহত ১

গাজীপুরে কারখানায় আগুন নিয়ন্ত্রণে, নিহত ১

গাজীপুরে একটি বোতাম তৈরি কারখানায় ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে এ ঘটনায় একজন নিহত হয়েছেন বলে জানা গেছে। রোববার (২২ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে শ্রীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ভাংনাহাটি গ্রামের এম অ্যান্ড ইউ ট্রিমস্ নামের বোতাম তৈরির কারখানায় লাগা আগুন বিকেল ৪টার দিকে নিয়ন্ত্রণে আসে।

শ্রীপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ মাহমুদুল হাসান গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে প্রথমে শ্রীপুর থেকে আমাদের তিনটি ইউনিট আগুন নেভাতে কাজ করে। পরে জয়দেবপুর থেকে আরও চারটি ইউনিট আসে। মোট সাতটি ইউনিটের চেষ্টায় বিকেল ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর সেখান থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, প্রাথমিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি। এছাড়া আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কেও জানা যায়নি।

কারখানা সূত্রে জানা গেছে, রোববার দুপুরে হঠাৎ করে কারখানার কেমিক্যাল গুদামে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তেই সেখানে কয়েকটি বিস্ফোরণ হয়। কারখানার লোকজন আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করেন। আকাশ কালো ধোঁয়ায় ছেয়ে গেছে। এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

সম্পাদক : আবদুল মাতিন