সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

ক্রাইম রিপোর্টার নিয়োগ দেবে দ্য নিউজ২৪

ক্রাইম রিপোর্টার নিয়োগ দেবে দ্য নিউজ২৪

দ্য নিউজ২৪ ক্রাইম রিপোর্টার নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।  ক্রাইম রিপোর্টার ও সিনিয়র ক্রাইম রিপোর্টার পদে এই নিয়োগ হবে। প্রার্থীকে অবশ্যই যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। তবে সাংবাদিকতা বা গণযোগাযোগ বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী এবং সংশ্লিষ্ট বিটে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে। আগ্রহীরা ই-মেইলে আবেদন করতে পারবেন।

পদের নাম ও বিবরণ

প্রতিষ্ঠানের নাম: দ্য নিউজ২৪

বিভাগ: ক্রাইম রিপোর্টিং

পদের নাম: ক্রাইম রিপোর্টার/সিনিয়র ক্রাইম রিপোর্টার

পদসংখ্যা: ৫

চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর, তবে সাংবাদিকতা বা গণযোগাযোগ বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।অন্যান্য যোগ্যতা

অনুসন্ধানী সংবাদ, তথ্য যাচাই ও সোর্স ব্যবস্থাপনায় দক্ষ হতে হবে।

সাহসী, দায়িত্বশীল ও পেশাগতভাবে সৎ হতে হবে।

বাংলা ভাষায় দক্ষতা থাকতে হবে।

অভিজ্ঞতা: কমপক্ষে ৩ বছর

দায়িত্বসমূহ

ক্রাইম রিপোর্টিং, অনুসন্ধানী সংবাদ ও তথ্য যাচাই করা।

নির্ভরযোগ্য সোর্স ব্যবস্থাপনা ও সংবাদ সংগ্রহ করা।

দ্রুত সংবাদ সংগ্রহ এবং তথ্যের সত্যতা ও নির্ভুলতা নিশ্চিত করে প্রতিবেদন তৈরি করা।

সাংবাদিকতার নীতি ও পেশাগত মান বজায় রাখা।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

বেতন: ৩০,০০০-৬০,০০০ টাকা

অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

কর্মস্থল: ঢাকা

আবেদন যেভাবে: ই-মেইল

আবেদনের সময়সীমা: ৩০ আগস্ট ২০২৬

নির্দেশনা

যোগ্য প্রার্থীদের সিভির সঙ্গে পূর্বে প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদনের নমুনা সংযুক্ত করতে হবে। 

নির্বাচিত ব্যক্তিকে ৮২,২০০ টাকার প্রমিসরি নোটসহ নন-জুডিশিয়াল স্ট্যাম্পে পেশাগত সততা ও নৈতিকতার অঙ্গীকারনামায় স্বাক্ষর করতে হবে।

সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে কোনো ধরনের ঘুষ, উৎকোচ, চাঁদাবাজি, অনৈতিক সুবিধা গ্রহণ বা ক্ষমতার অপব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ।

সম্পাদক : আবদুল মাতিন