সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

উপসচিব পদে পদোন্নতি পেলেন ২৭৭ কর্মকর্তা

উপসচিব পদে পদোন্নতি পেলেন ২৭৭ কর্মকর্তা

জনপ্রশাসনে উপসচিব পদে বড় ধরনের পদোন্নতি দিয়েছে সরকার। একসঙ্গে ২৭৭ জন সিনিয়র সহকারী সচিবকে পদোন্নতি দিয়ে উপসচিব করা হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক দুটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এর মধ্যে একটি প্রজ্ঞাপনে ২৬২ জনকে পদোন্নতি দেওয়ার কথা জানানো হয়। আরেকটি প্রজ্ঞাপনে বিদেশে বিভিন্ন দূতাবাসে কর্মরত ১৫ জন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়ার কথা জানানো হয়।

এবার নিয়মিত কর্মকর্তাদের মধ্যে ৩১তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের নতুন করে পদোন্নতি দেওয়া হয়েছে। এ ছাড়া বিভিন্ন বিসিএস ব্যাচের অন্যান্য ক্যাডারের কর্মকর্তাদেরও উপসচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

সম্পাদক : আবদুল মাতিন