শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

সাংবাদিক নিয়োগ দেবে গ্লোবাল টিভি

সাংবাদিক নিয়োগ দেবে গ্লোবাল টিভি

গ্লোবাল টেলিভিশন তাদের নিউজ বিভাগে সাংবাদিক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। রিপোর্টার  ও নিউজরুম এডিটর এই দুই পদে নিয়োগ দেওয়া হবে। প্রার্থীকে অবশ্যই স্নাতক ডিগ্রিধারী হতে হবে। আগ্রহীরা ই-মেইলে আবেদন করতে পারবেন। 


পদের নাম ও বিবরণ


প্রতিষ্ঠানের নাম: গ্লোবাল টেলিভিশন


১. পদের নাম: রিপোর্টার

দায়িত্বসমূহ


দ্রুত সংবাদ সংগ্রহ করে নির্ভুল প্রতিবেদন তৈরি করা। 


ডিজিটাল প্ল্যাটফর্মের জন্য নিউজ স্টোরি, শিরোনাম এবং ক্যাপশন প্রস্তুত করা।


তথ্য যাচাই এবং নির্ভুলভাবে তা প্রকাশ করা।


২. পদের নাম: নিউজরুম এডিটর


দায়িত্বসমূহ


সঠিক, স্পষ্ট এবং গুণগত মানের নিউজ কন্টেন্ট সম্পাদনা করা। 


কার্যকর শিরোনাম, ক্যাপশন এবং নিউজ কপি লেখা।


ফ্যাক্ট-চেক এবং কন্টেন্ট যাচাই করে সংবাদ প্রকাশ করা।


শিক্ষাগত যোগ্যতা: কমপক্ষে স্নাতক


অভিজ্ঞতা: কমপক্ষে ৫ বছর


আবেদন যেভাবে: ই-মেইল


ই-মেইল ঠিকানা: [hr@globaltvbd.com]


যোগযোগের ঠিকানা: গ্লোব মাল্টিমিডিয়া লিমিটেড, হাউজ: ১৮৯/এ, তেজগাঁও আই/এ, ঢাকা-১২০৮।


আবেদনের সময়সীমা: ৩১ আগস্ট ২০২৬

সম্পাদক : আবদুল মাতিন