জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম দিনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বক্তব্য চলাকালে বিরোধী দলের সদস্যদের প্রতিবাদ ও হট্টগোল করতে দেখা গেছে।
একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে হস্তক্ষেপ করতে হয় এবং তিনি ক্ষোভ প্রকাশ করে সংসদ সদস্যদের শান্ত হওয়ার আহ্বান জানান।
বিশৃঙ্খলার এক পর্যায়ে সালাহউদ্দিন আহমদ তার মন্তব্য প্রত্যাহার করার কথা বললেও শান্ত হননি বিরোধী দলের সদস্যরা। তারা স্বরাষ্ট্রমন্ত্রীর আনুষ্ঠানিক দুঃখপ্রকাশ এবং তার বক্তব্যকে সংসদীয় রেকর্ড থেকে স্থায়ীভাবে মুছে ফেলার (এক্সপাঞ্জ) দাবি জানান।
নিজস্ব প্রতিবেদক | বাংলাবাজার পত্রিকা.কম



















