মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম সারা দেশে ১০ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত সভা ও মিছিল নিষিদ্ধ বাংলাবাজার পত্রিকা.কম গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে: প্রধান উপদেষ্টা বাংলাবাজার পত্রিকা.কম ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন ভোটাররা, গোপণ কক্ষে তোলা যাবে না ছবি বাংলাবাজার পত্রিকা.কম ৮২ ঘণ্টা নিজ এলাকার বাইরে অবস্থানে নিষেধাজ্ঞা বাংলাবাজার পত্রিকা.কম আজকেরটাই সম্ভবত শেষ ব্রিফিং: প্রেস সচিব বাংলাবাজার পত্রিকা.কম দ্বৈত নাগরিকত্বের অভিযোগ, নাহিদ ইসলামের প্রার্থিতা বাতিল চেয়ে রিট বাংলাবাজার পত্রিকা.কম 'সরকার গঠন করলে প্রথমদিন ফজর পড়েই পরিকল্পনা বাস্তবায়নে কাজ শুরু করব' বাংলাবাজার পত্রিকা.কম ক্ষমতায় আসলে মামুনুল হককে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের বাংলাবাজার পত্রিকা.কম ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল নিতে বাধা নেই বাংলাবাজার পত্রিকা.কম 'নাগরিককে দুর্বল রেখে রাষ্ট্র কখনো শক্তিশালী হয়ে উঠতে পারে না'

হাসপাতালে ভর্তি বিল ক্লিনটন

হাসপাতালে ভর্তি বিল ক্লিনটন

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) জ্বরে আক্রান্ত হওয়ায় তাকে ওয়াশিংটন ডিসির মেডস্টার জর্জটাউন ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়।সিএনএনকে বিল ক্লিনটনের কার্যালয়ের উপপ্রধান কর্মকর্তা অ্যাঞ্জেল ইউরেনা জানিয়েছেন, জ্বরে আক্রান্ত হওয়ার পর পরীক্ষা-নিরীক্ষা এবং পর্যবেক্ষণের জন্য সোমবার বিকালে প্রেসিডেন্ট ক্লিনটনকে জর্জটাউন ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে।তার শারিরীক অবস্থার বিষয়ে ইউরেনা জানিয়েছেন, তিনি ভালো আছেন। তাকে অন্তত একরাত হাসপাতালে থাকতে হবে। তবে আশাবাদী বড়দিনের আগেই তিনি বাসায় ফিরতে পারবেন। কারণ- এখানে (হাসপাতালে) তিনি ভালোই আছেন এবং খুবই চমৎকার সেবা পাচ্ছেন। এ জন্যও সেবাদাতাদের প্রতি তিনি কৃতজ্ঞতাও জানান।৭৮ বছর বয়সী ক্লিনটনকে চলতি বছরে বেশ কয়েকবার শারীরিক সমস্যার মুখে পড়তে হয়েছে। এর আগে, ২০২১ সালের অক্টোবরে রক্তের সংক্রমণে কারণে ক্লিনটনকে পাঁচ রাত হাসপাতালে ভর্তি থাকতে হয়েছিল। এছাড়া ২০০৪ সালে ৫৮ বছর বয়সে তার হৃৎপিণ্ডে অস্ত্রোপচার করা হয়। এরপর থেকে তাকে জীবনযাপনের ধারা পরিবর্তনের পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকরা।সবশেষ ২০২২ সালের নভেম্বরে করোনা আক্রান্ত হয়েছিলেন এই মার্কিন সাবেক প্রেসিডেন্ট। তিনি ১৯৯৩ থেকে ২০০১ সাল পর্যন্ত দুই মেয়াদে যুক্তরাষ্ট্রের ক্ষমতায় ছিলেন।


সূত্র: সিএনএন ও বিবিসি

সম্পাদক : অপূর্ব আহমেদ