রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম পররাষ্ট্র মন্ত্রণালয়ে নতুন দায়িত্বে হুমায়ুন কবির বাংলাবাজার পত্রিকা.কম সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন আহমেদকে দুদকে তলব বাংলাবাজার পত্রিকা.কম ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১০৯৭ বাংলাবাজার পত্রিকা.কম ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা বাংলাবাজার পত্রিকা.কম মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জেলাভিত্তিক দায়িত্ব চ্যালেঞ্জ করে রিট বাংলাবাজার পত্রিকা.কম সাগর-রুনি হত্যাকাণ্ডে এক ব্যক্তির যোগসূত্র পাওয়া গেছে: চিফ প্রসিকিউটর বাংলাবাজার পত্রিকা.কম সরাসরি সাক্ষাৎকারে নারী চালক নিয়োগ দেবে পিংক বাস সার্ভিস বাংলাবাজার পত্রিকা.কম রিলেশনশিপ অ্যাংজাইটিতে ভুগছেন? জানুন দূর করার উপায় বাংলাবাজার পত্রিকা.কম যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার নতুন সুযোগ, বছরে মিলবে সোয়া ১ কোটি টাকা বাংলাবাজার পত্রিকা.কম রাজধানীতে ছিনতাইকারীর টানে শিক্ষিকার মৃত্যু, গ্রেপ্তার ২

সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন আহমেদকে দুদকে তলব

সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন আহমেদকে দুদকে তলব

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।


রোববার (৩০ আগস্ট) দুদকের উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 


দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো চিঠিতে তাকে আগামী ১৪ সেপ্টেম্বর এনআইডি (জাতীয় পরিচয়পত্র)-এর ফটোকপিসহ হাজির হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। 


দুদকের পরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা মো. আবুল হাসনাত সই করা নোটিশে বলা হয়েছে, সাবেক সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে অনুসন্ধান চলছে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বক্তব্য শ্রবণ ও গ্রহণ করা একান্ত প্রয়োজন। 


অনুসন্ধান কার্যক্রম পরিচালনা ও প্রতিবেদন দাখিলের জন্য দুদকের পরিচালক মো. আবুল হাসনাতকে দলনেতা এবং উপপরিচালক মোজাম্মেল হোসেনকে সদস্য করে দুই সদস্যবিশিষ্ট একটি অনুসন্ধান টিম গঠন করা হয়।


নির্ধারিত সময়ে দুদক প্রধান কার্যালয়ে উপস্থিত হয়ে সংশ্লিষ্ট বিষয়ে নিজের বক্তব্য প্রদানের জন্য সাবেক এই সেনাপ্রধানকে অনুরোধ জানানো হয়েছে নোটিশে।


সম্পাদক : আবদুল মাতিন