মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় অর্ণব, বাংলাদেশে কী প্রভাব পড়বে বাংলাবাজার পত্রিকা.কম সাংবাদিকদের নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহারের আলটিমেটাম ডিআরইউর বাংলাবাজার পত্রিকা.কম আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে ঢুকতে পারবেন প্রবাসীরা বাংলাবাজার পত্রিকা.কম জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান বাংলাবাজার পত্রিকা.কম যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশব্যাপী নানা কর্মসূচি বাংলাবাজার পত্রিকা.কম ইয়ামাল-এমবাপের হৃদয় ভেঙে ব্যালন ডি’অর কেইনের বাংলাবাজার পত্রিকা.কম গির্জায় হামলার জেরে সিরিয়ায় জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নিহত ৭ বাংলাবাজার পত্রিকা.কম সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ ৫জনের প্রাণহানী বাংলাবাজার পত্রিকা.কম হঠাৎ একযোগে বদলি ৮৫ সাব-রেজিস্ট্রার বাংলাবাজার পত্রিকা.কম ‘মুক্তিযোদ্ধার দাফনে বাধা দানকারীদের সর্বসমক্ষে গুলি করে হত্যা করা উচিত ছিল’

সংস্কার শেষ হলেই নির্ধারিত সময়ে নির্বাচন: আসিফ মাহমুদ

সংস্কার শেষ হলেই নির্ধারিত সময়ে নির্বাচন: আসিফ মাহমুদ

‘কমিশন সংস্কার কার্যক্রম হাত দিয়েছে। সঠিক সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। কিছু রাজনৈতিক দল নির্বাচন নিয়ে তাড়াহুড়ার করছে, তাড়াহুড়ার প্রয়োজন নেই, সংস্কার শেষ হলেই নির্ধারিত সময়ে নির্বাচন হবে।’- স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এ কথা বলেছেন।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় দিনাজপুরের কাহারোল উপজেলায় অসহায় ও দুস্থ ব্যক্তিদের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং মতবিনিময় সবার শেষে সাংবাদিকদের এসব কথা বলেন উপদেষ্টা।

তিনি আরও বলেন, এক দফা আন্দোলনের মধ্যদিয়ে ফ্যাসিবাদী সরকার ব্যবস্থা পতন হয়েছে। সেই এক দফা বাস্তবায়নের জন্য সরকার কাজ করে যাচ্ছে। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের জন্য সরকারি প্রতিষ্ঠানে যে ধরনের সংস্কার প্রয়োজন, সরকার সেই এজেন্ডা নিয়ে কাজ করে যাচ্ছে।


মতবিনিময় সব শেষে উপদেষ্টা অসহায় ও দুস্থ ব্যক্তিদের মাঝে কম্বল প্রদান করেন। এসময় দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলামসহ স্থানীয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সম্পাদক : আবদুল মাতিন