মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম সাংবাদিকদের নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহারের আলটিমেটাম ডিআরইউর বাংলাবাজার পত্রিকা.কম আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে ঢুকতে পারবেন প্রবাসীরা বাংলাবাজার পত্রিকা.কম জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান বাংলাবাজার পত্রিকা.কম যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশব্যাপী নানা কর্মসূচি বাংলাবাজার পত্রিকা.কম ইয়ামাল-এমবাপের হৃদয় ভেঙে ব্যালন ডি’অর কেইনের বাংলাবাজার পত্রিকা.কম গির্জায় হামলার জেরে সিরিয়ায় জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নিহত ৭ বাংলাবাজার পত্রিকা.কম সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ ৫জনের প্রাণহানী বাংলাবাজার পত্রিকা.কম হঠাৎ একযোগে বদলি ৮৫ সাব-রেজিস্ট্রার বাংলাবাজার পত্রিকা.কম ‘মুক্তিযোদ্ধার দাফনে বাধা দানকারীদের সর্বসমক্ষে গুলি করে হত্যা করা উচিত ছিল’ বাংলাবাজার পত্রিকা.কম অতি প্রবল হয়ে উঠছে ঘূর্ণিঝড় অর্ণব, গতিবেগ হতে পারে ১৪০ কিমি

যেসব মন্ত্রণালয়ের অফিস আছে আগুন লাগা ভবনে

যেসব মন্ত্রণালয়ের অফিস আছে আগুন লাগা ভবনে

ভয়াবহ অগ্নিকাণ্ডে সচিবালয়ের ৭ নম্বর ভবন। সেখানে একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের অফিস রয়েছে। মধ্যরাতে লাগা আগুন সকাল নাগাদ জ্বলতে থাকায় এসব মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ নথিপত্রের পরিণতি কী হয়েছে তা বলা মুশকিল হয়ে দাঁড়িয়েছে। মন্ত্রণালয়ের ওয়েবসাইটের তথ্য বলছে, এই ভবনে অর্থসহ একাধিক বড় মন্ত্রণালয়ের অফিস রয়েছে।এদিকে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনতে ১৯টি ইউনিট কাজ করছে বলে জানানো কয়েছে।ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাত ১টা ৫৪ মিনিটে আগুন লাগার খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছান ফায়ার সার্ভিসের কর্মীরা। প্রথমে আগুন নিয়ন্ত্রণের জন্য আটটি ইউনিট কাজ করলেও, পরে বাড়িয়ে ১৯টি করা হয়।মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটের তথ্যমতে, সচিবালয়ের ৭ নম্বর ভবনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়, স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগ রয়েছে।

এদিকে আগুনের ধোঁয়ায় ঢেকে গেছে পুরো সচিবালয় এলাকা। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনী, পুলিশ, ২ প্লাটুন বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) সদস্য ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা রয়েছেন। তারা ফায়ার সার্ভিসকে সহায়তা করছেন। 

সম্পাদক : আবদুল মাতিন