মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম সারা দেশে ১০ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত সভা ও মিছিল নিষিদ্ধ বাংলাবাজার পত্রিকা.কম গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে: প্রধান উপদেষ্টা বাংলাবাজার পত্রিকা.কম ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন ভোটাররা, গোপণ কক্ষে তোলা যাবে না ছবি বাংলাবাজার পত্রিকা.কম ৮২ ঘণ্টা নিজ এলাকার বাইরে অবস্থানে নিষেধাজ্ঞা বাংলাবাজার পত্রিকা.কম আজকেরটাই সম্ভবত শেষ ব্রিফিং: প্রেস সচিব বাংলাবাজার পত্রিকা.কম দ্বৈত নাগরিকত্বের অভিযোগ, নাহিদ ইসলামের প্রার্থিতা বাতিল চেয়ে রিট বাংলাবাজার পত্রিকা.কম 'সরকার গঠন করলে প্রথমদিন ফজর পড়েই পরিকল্পনা বাস্তবায়নে কাজ শুরু করব' বাংলাবাজার পত্রিকা.কম ক্ষমতায় আসলে মামুনুল হককে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের বাংলাবাজার পত্রিকা.কম ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল নিতে বাধা নেই বাংলাবাজার পত্রিকা.কম 'নাগরিককে দুর্বল রেখে রাষ্ট্র কখনো শক্তিশালী হয়ে উঠতে পারে না'

গাজায় ইসরায়েলি হামলায় ৫ সাংবাদিক নিহত

গাজায় ইসরায়েলি হামলায় ৫ সাংবাদিক নিহত

ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের গাজায় ৫ সাংবাদিক নিহত হয়েছেন। মধ্য গাজার একটি হাসপাতালের পাশে এ হামলা হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ওই সংবাদিকরা সেখানে তাদের পেশাগত দায়িত্ব পালনের সময় ইসরায়েল হামলা চালালে প্রাণ হারান তারা। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে আল জাজিরা। প্রতিবেদন বলা হয়েছে, নিহতরা আল-কুদস টুডে চ্যানেলের সাংবাদিক ছিলেন। তারা নুসিরাত শরণার্থী শিবিরে অবস্থিত আল-আওদা হাসপাতালের কাছে সংবাদ সংগ্রহে গিয়েছিলেন। তাদের ব্রডকাস্টিং গাড়িতে বিমান হামলা চালায় ইসরায়েল।

নিহতরা হলেন– ফাদি হাসসুনা, ইব্রাহিম আল-শেখ আলী, মোহাম্মদ আল-লাদাহ, ফয়সাল আবু আল-কুমসান এবং আয়মান আল-জাদি।

সম্পাদক : অপূর্ব আহমেদ