সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল বাংলাবাজার পত্রিকা.কম চকলেটের তৈরি আস্ত ট্রেন, গড়ল নতুন বিশ্ব রেকর্ড বাংলাবাজার পত্রিকা.কম শাহজালালের থার্ড টার্মিনাল চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম ১৮ মাস পর নিজ প্রতিষ্ঠানে ফিরলেন ড. ইউনূস বাংলাবাজার পত্রিকা.কম সংসদ বসছে ১২ মার্চ, নির্বাচিত হবেন স্পিকার-ডেপুটি স্পিকার বাংলাবাজার পত্রিকা.কম ‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্যান্য আন্দোলন-সংগ্রামকে এক করে দেখা ঠিক হবে না’ বাংলাবাজার পত্রিকা.কম নতুন সরকারের সঙ্গে ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করতে চাই: প্রণয় ভার্মা বাংলাবাজার পত্রিকা.কম রাজনৈতিক হয়রানিমূলক সহস্রাধিক মামলা প্রত্যাহারের অনুমোদন বাংলাবাজার পত্রিকা.কম প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বাংলাবাজার পত্রিকা.কম মাদারীপুরে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, ৪ ঘণ্টায় শতাধিক হাতবোমা বিস্ফোরণ

সাঁথিয়ায় ট্রাকচাপায় ৩ জনের প্রাণহানী

সাঁথিয়ায় ট্রাকচাপায় ৩ জনের প্রাণহানী

পাবনার সাঁথিয়ায় ট্রাকচাপায় করিমনের তিন যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৫ জন।শুক্রবার (২৭ ডিসেম্বর) ভোর ৫টার দিকে সাঁথিয়া-মাধপুর সড়কের রাঙ্গামাটিয়া নামক স্থানে এ ঘটনা ঘটে।নিহতরা হলেন- উপজেলার রাঙ্গামাটি গ্রামের আলতাফের ছেলে খোকন ইসলাম (২৭), ছোন্দহ গ্রামের নজিমুদ্দিনের ছেলে ধনী প্রামাণিক (৫০), একই গ্রামের সাইদের ছেলে রাসেল আহমেদ (২৭)। আহতদের স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেছে।সাঁথিয়া থানার পরিদর্শক (তদন্ত) আ. লতিফ বিষয়টি নিশ্চিত করে জানান, আজ ভোরে কৃষিশ্রমিকেরা পেঁয়াজ লাগানোর জন্য করিমনযোগে অন্য এলাকায় যেতে সাঁথিয়া—মাধপুর সড়কে অপেক্ষা করছিলেন। এ সময় সাঁথিয়াগামী একটি মালবাহী ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তিনজন মারা যান। দুর্ঘটনা কবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক হেলপার পালিয়ে গেছে।তিনি আরও বলেন, লাশ উদ্ধার করে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সম্পাদক : আবদুল মাতিন