সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল বাংলাবাজার পত্রিকা.কম চকলেটের তৈরি আস্ত ট্রেন, গড়ল নতুন বিশ্ব রেকর্ড বাংলাবাজার পত্রিকা.কম শাহজালালের থার্ড টার্মিনাল চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম ১৮ মাস পর নিজ প্রতিষ্ঠানে ফিরলেন ড. ইউনূস বাংলাবাজার পত্রিকা.কম সংসদ বসছে ১২ মার্চ, নির্বাচিত হবেন স্পিকার-ডেপুটি স্পিকার বাংলাবাজার পত্রিকা.কম ‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্যান্য আন্দোলন-সংগ্রামকে এক করে দেখা ঠিক হবে না’ বাংলাবাজার পত্রিকা.কম নতুন সরকারের সঙ্গে ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করতে চাই: প্রণয় ভার্মা বাংলাবাজার পত্রিকা.কম রাজনৈতিক হয়রানিমূলক সহস্রাধিক মামলা প্রত্যাহারের অনুমোদন বাংলাবাজার পত্রিকা.কম প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বাংলাবাজার পত্রিকা.কম মাদারীপুরে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, ৪ ঘণ্টায় শতাধিক হাতবোমা বিস্ফোরণ

টেকনাফে দুর্ঘটনাকবলিত জাহাজের ৭২ যাত্রীকে উদ্ধার

টেকনাফে দুর্ঘটনাকবলিত জাহাজের ৭২ যাত্রীকে উদ্ধার

যৌথ বাহিনীর সঙ্গে কোস্টগার্ডের সম্মিলিত উদ্ধার অভিযানে টেকনাফে দুর্ঘটনায় পতিত পর্যটকবাহী জাহাজ থেকে ৭২ যাত্রীকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে টেকনাফের উত্তাল সমুদ্রে জাহাজটির জেনারেটরে পানি প্রবেশ করে শর্ট সার্কিট হয়ে জাহাজটির জেনারেটর বন্ধ হয়ে একটি চরে আটকে গিয়েছিল।শুক্রবার সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক এ তথ্য জানান।তিনি বলেন, বৃহস্পতিবার বিকালে পর্যটকবাহী জাহাজ ‘এম ভি গ্রিন লাইন’ সেন্টমার্টিন থেকে ৭২ জন পর্যটক নিয়ে কক্সবাজারের উদ্দেশ্যে গমন করে। রাতে উত্তাল সমুদ্রে জাহাজটির জেনারেটরে পানি প্রবেশ করে শর্ট সার্কিট হয়ে জেনারেটর বন্ধ হয়ে যায় এবং এটি টেকনাফের বাহাড়ছড়ার কচ্ছপিয়া নামক স্থানে চরে আটকে যায়।এ খবর পেয়ে সঙ্গে সঙ্গেই কোস্ট গার্ড আউটপোস্ট বাহাড়ছড়া এবং স্টেশন টেকনাফের দুইটি উদ্ধারকারী দল তৎক্ষণাৎ ঘটনাস্থলে উপস্থিত হয় এবং নৌবাহিনী, বিজিবি ও পুলিশের সঙ্গে সম্মিলিতভাবে উদ্ধার কার্যক্রম শুরু করে। তাদের তৎপরতায় রাত ১০টার মধ্যে যৌথবাহিনী জাহাজ থেকে সকল যাত্রীদের নিরাপদে উদ্ধার করতে সক্ষম হয়।


সিয়াম উল হক জানান, এসময় কোস্টগার্ড উদ্ধারকারী দল আহত পর্যটকদের প্রাথমিক চিকিৎসা দেয়।

সম্পাদক : আবদুল মাতিন