সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল বাংলাবাজার পত্রিকা.কম চকলেটের তৈরি আস্ত ট্রেন, গড়ল নতুন বিশ্ব রেকর্ড বাংলাবাজার পত্রিকা.কম শাহজালালের থার্ড টার্মিনাল চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম ১৮ মাস পর নিজ প্রতিষ্ঠানে ফিরলেন ড. ইউনূস বাংলাবাজার পত্রিকা.কম সংসদ বসছে ১২ মার্চ, নির্বাচিত হবেন স্পিকার-ডেপুটি স্পিকার বাংলাবাজার পত্রিকা.কম ‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্যান্য আন্দোলন-সংগ্রামকে এক করে দেখা ঠিক হবে না’ বাংলাবাজার পত্রিকা.কম নতুন সরকারের সঙ্গে ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করতে চাই: প্রণয় ভার্মা বাংলাবাজার পত্রিকা.কম রাজনৈতিক হয়রানিমূলক সহস্রাধিক মামলা প্রত্যাহারের অনুমোদন বাংলাবাজার পত্রিকা.কম প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বাংলাবাজার পত্রিকা.কম মাদারীপুরে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, ৪ ঘণ্টায় শতাধিক হাতবোমা বিস্ফোরণ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের প্লাজায় বাসের ধাক্কা, নিহত বেড়ে ৬

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের প্লাজায় বাসের ধাক্কা, নিহত বেড়ে ৬

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের কুচিয়াপাড়া এলাকার টোল প্লাজায় বাসের ধাক্কায় মোটরসাইকেল ও মাইক্রোবাসে থাকা ৬ জন নিহত হয়েছেন।শুক্রবার (২৭ ডিসেম্বর) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- আলেয়া বেগম (৪৮), ইমু (২৫), রিহা (৮), আয়াজ (৩), নিপা (৩২) ও আব্দুল্লাহ (৭)।এদের মধ্যে চারজন একই পরিবারের বলে জানা গেছে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।প্রত্যক্ষদর্শীরা জানান, এক আত্বীয়ের কুলখানিতে অংশ নিতে রাজধানীর জুরাইন থেকে গোপালগঞ্জে যাচ্ছিলেন তারা। এ সময় কুচিয়া পাড়া এলাকায় টোল দিতে অপেক্ষারত অবস্থায় পেছন থেকে একটি যাত্রীবাহী বাস মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি সামনে থাকা মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।

নিহতদের মরদেহগুলো রাজধানীর মিটফোর্ড হাসপাতালে রাখা হয়েছে। আহতদের মধ্যে চারজন মিটফোর্ড হাসপাতাল ও একজন পঙ্গু হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

জেলার শ্রীনগর উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ বলেন, দুর্ঘটনায় আহতদের ঢাকা মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়। এদের মধ্যে হাসপাতালে নেওয়ার পথে ৫ জন মারা যান। হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়েছে। সর্বমোট ৬ জনের মৃত্যুর খবর আমরা নিশ্চিত হতে পেরেছি।

সম্পাদক : আবদুল মাতিন