সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

ব্র্যাকে এরিয়া অ্যাম্বাসেডর পদে চাকরি, ফ্রেশারদের সুযোগ

ব্র্যাকে এরিয়া অ্যাম্বাসেডর পদে চাকরি, ফ্রেশারদের সুযোগ

ব্র্যাক তাদের ‘ব্র্যাক-অতিথি’ প্রজেক্টে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এরিয়া অ্যাম্বাসেডর (প্রজেক্ট স্টাফ) পদে এই নিয়োগ হবে। স্নাতক পাসেই এই পদে আবেদন করা যাবে। তবে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ট্যুরিজম, ডেভেলপমেন্ট স্টাডিজ বা অ্যানথ্রোপোলজি বিষয়ে স্নাতক ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। এই পদে ফ্রেশারদের আবেদনের সুযোগ রয়েছে। আগ্রহীরা ২ অক্টোবরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।


পদের নাম ও বিবরণ



প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক


প্রজেক্ট: ব্র্যাক অতিথি


পদের নাম: এরিয়া অ্যাম্বাসেডর (প্রজেক্ট স্টাফ)


পদসংখ্যা: নির্ধারিত নয়



দায়িত্বসমূহ


এরিয়া ম্যানেজারের সঙ্গে পরামর্শ করে মাঠপর্যায়ের ট্রিপগুলো পরিচালনা করা।


যাতায়াত, আবাসন, খাবার, স্থানীয় গাইড ও কমিউনিটির মধ্যে সমন্বয়।


অংশীদারদের সঙ্গে দীর্ঘমেয়াদি ও সুদৃঢ় সম্পর্ক গড়ে তোলা।



নতুন গন্তব্য, স্থানীয় সংস্কৃতি ও পর্যটন সম্ভাবনা খুঁজে বের করতে ফিল্ড ভিজিট সম্পন্ন করা।


অতিথিদের সঙ্গে সরাসরি যোগাযোগ রক্ষা এবং ভ্রমণ-সংক্রান্ত খরচের হিসাব ও বিল সংগ্রহ করা।


শিক্ষাগত যোগ্যতা: স্নাতক, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ট্যুরিজম, ডেভেলপমেন্ট স্টাডিজ বা অ্যানথ্রোপোলজিতে স্নাতকদের অগ্রাধিকার


অন্যান্য যোগ্যতা


লজিস্টিকস ম্যানেজমেন্ট ও অপারেশনাল প্রক্রিয়া সম্পর্কে জ্ঞান থাকতে হবে।


টেকসই পর্যটন এবং চুক্তি পর্যালোচনার ধারণা থাকতে হবে।


এসওপি তৈরি ও বাস্তবায়নের সক্ষমতা আবশ্যক।


অভিজ্ঞতা: অপারেশনস ম্যানেজমেন্টে সর্বোচ্চ ২ বছর, ফ্রেশাররাও আবেদন করতে পারবেন


প্রার্থীর ধরন: নারী-পুরুষ


বয়সসীমা: উল্লেখ নেই



চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম


বেতন: প্রতিষ্ঠানের নীতি অনুযায়ী 


অন্যান্য সুবিধা: উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমাসহ প্রতিষ্ঠানের নীতি অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে।


কর্মস্থল: ব্র্যাকের ফিল্ড অফিস (রাজশাহী, সিলেট, মধুপুর, বরিশাল ও যশোর) অথবা বাংলাদেশের যেকোনো স্থান


আবেদন যেভাবে: অনলাইন


আবেদনের সময়সীমা: ২ অক্টোবর ২০২৬


সতর্কতা: এই নিয়োগ প্রক্রিয়ায় ব্র্যাক কোনো ধরনের ফি গ্রহণ করে না।

সম্পাদক : আবদুল মাতিন