ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলা বাড়তে থাকায় সৌদি আরবের নিরাপত্তায় তুরস্ক ও পাকিস্তান দ্রুত সেনা মোতায়েন করবে। নতুন পারস্পরিক প্রতিরক্ষা জোটের অংশ হিসেবে তিন দেশ এ সিদ্ধান্ত নিয়েছে।
সোমবার (৫ অক্টোবর) এক যৌথ বিবৃতিতে তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরব জানায়, গত আগস্টে তারা ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ সই করে। ওই চুক্তি অনুযায়ী, তিন দেশের কোনো একটি আক্রান্ত হলে অন্য দুই দেশ তাকে সহায়তা করবে।
এই জোটে যুক্ত হয়েছে ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সামরিক শক্তি তুরস্ক, মুসলিম বিশ্বের একমাত্র পারমাণবিক অস্ত্রধারী দেশ পাকিস্তান এবং উপসাগরীয় অঞ্চলের অন্যতম প্রধান শক্তি সৌদি আরব।
সোমবার রিয়াদে তিন দেশের প্রতিনিধিরা জরুরি বৈঠকে বসেন। বৈঠকে সৌদি আরবের সাম্প্রতিক হামলাগুলো নিয়ে আলোচনা হয়। বিশেষ করে পবিত্র নগরী মক্কা ও মদিনাকে লক্ষ্য করে হামলার বিষয়টি গুরুত্ব পায়। তবে বিবৃতিতে ইরান-সমর্থিত হুথিদের নাম সরাসরি উল্লেখ করা হয়নি।
আরও পড়ুন
মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দিতে চায় আরও ৬ দেশ
মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দিতে চায় আরও ৬ দেশ
যৌথ বিবৃতিতে তিন দেশ সৌদি আরবের নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতার বিরুদ্ধে যেকোনো হামলা বা হুমকির ‘দ্ব্যর্থহীনভাবে’ নিন্দা জানায়।
তারা আরও জানায়, যৌথ প্রতিরক্ষা চুক্তির প্রতিশ্রুতি বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। চুক্তি অনুযায়ী প্রয়োজনীয় সামরিক বাহিনী ও সক্ষমতা সৌদি আরবে পাঠানো এবং দ্রুত মোতায়েন নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তবে সৌদি আরবে পৌঁছানোর পর তুরস্ক ও পাকিস্তানের সেনারা ঠিক কী ধরনের দায়িত্ব পালন করবে, তা বিবৃতিতে জানানো হয়নি।
ডেস্ক | বাংলাবাজার পত্রিকা.কম


















