সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল বাংলাবাজার পত্রিকা.কম চকলেটের তৈরি আস্ত ট্রেন, গড়ল নতুন বিশ্ব রেকর্ড বাংলাবাজার পত্রিকা.কম শাহজালালের থার্ড টার্মিনাল চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম ১৮ মাস পর নিজ প্রতিষ্ঠানে ফিরলেন ড. ইউনূস বাংলাবাজার পত্রিকা.কম সংসদ বসছে ১২ মার্চ, নির্বাচিত হবেন স্পিকার-ডেপুটি স্পিকার বাংলাবাজার পত্রিকা.কম ‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্যান্য আন্দোলন-সংগ্রামকে এক করে দেখা ঠিক হবে না’ বাংলাবাজার পত্রিকা.কম নতুন সরকারের সঙ্গে ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করতে চাই: প্রণয় ভার্মা বাংলাবাজার পত্রিকা.কম রাজনৈতিক হয়রানিমূলক সহস্রাধিক মামলা প্রত্যাহারের অনুমোদন বাংলাবাজার পত্রিকা.কম প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বাংলাবাজার পত্রিকা.কম মাদারীপুরে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, ৪ ঘণ্টায় শতাধিক হাতবোমা বিস্ফোরণ

একটি কমলা বিক্রি হলো ২ লাখ টাকা!

একটি কমলা বিক্রি হলো ২ লাখ টাকা!

সিলেটের গোলাপগঞ্জে নিলামে একটি কমলা বিক্রি হলো দুই লাখ টাকা। এনিয়ে এলাকায় বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছ।

শনিবার উপজেলার পৌরসভার ৬নং ওয়ার্ডের গোঘারকুল ইসলামিয়া মহিলা মাদ্রাসায় ওয়াজ মাহফিলে নিলামে এ কমলাটি বিক্রি করা হয়।

জানা যায়, শনিবার উপজেলার পৌর এলাকার গোঘারকুল ইসলামীয়া মতিলা মাদ্রাসায় ওয়াজ মাহফিল আয়োজন করে মাদ্রাসার কর্তৃপক্ষ। মাদ্রাসা মাঠে এই  মাহফিলে প্রধান আকর্ষণ ছিলেন ভারত থেকে আগত ভারতের আওলাদে রাসুল সায়্যিদ আছজাদ আল মাদানি (র.)। মাহফিল চলাকালে এলাকার এক প্রবাসী আওলাদে রাসুল সায়্যিদ আছজাদ আল মাদানীকে (র.) খাওয়ার জন্য কমলা দান করেন। এসময় তিনি কমলাটি ওয়াজ মাহফিলে নিলাম করেন। তখন ওয়াজ মাহফিলে উপস্থিত থাকা আমেরিকার নিউইয়র্কের জামিয়াতুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল হযরত মাওলানা হাফিজ ইয়ামিন দুই লাখ টাকা দিয়ে কমলাটি ক্রয় করেন। এনিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে প্রশংসায় ভাসছে বিষয়টি। প্রশংসা করে অনেকেই নিজেই আইডিতে পোস্ট করেন।

স্থানীয় বাসিন্দা মাহমুদ শিপলু শনিবার রাতে  জানান, একটি কমলা মাদ্রাসায় নিলামে দুই লাখ টাকা বিক্রি করা হয়েছে। এটি ক্রয় করেছেন প্রবাসী এক মাওলানা। 

সম্পাদক : আবদুল মাতিন