বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা ও সড়কে শৃঙ্খলা ফেরাতে প্রধানমন্ত্রীর বৈঠক বাংলাবাজার পত্রিকা.কম পানির ন্যায্য হিস্যা নিয়ে ভারতকে ছাড় দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম গণমাধ্যমের অধিকার ও সামাজিক সুরক্ষা নিশ্চিতের দাবি বিএনসিইউ’র বাংলাবাজার পত্রিকা.কম বাকৃবির ১৩ শিক্ষার্থী পাচ্ছেন ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ বাংলাবাজার পত্রিকা.কম আনারকলি চাষ করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন সোহেল বাংলাবাজার পত্রিকা.কম স্যাটেলাইটের ধ্বংসাবশেষ ছুটে আসছিল, রক্ষা পেল বাংলাদেশের বিএস-১ বাংলাবাজার পত্রিকা.কম রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে বিধিনিষেধ জারি বাংলাবাজার পত্রিকা.কম রেমিট্যান্সের পালে হাওয়া, ৬ দিনে এলো ৬৩ কোটি ডলার বাংলাবাজার পত্রিকা.কম ডেঙ্গুর ঝুঁকি কমাতে বদলাতে হবে যেসব অভ্যাস বাংলাবাজার পত্রিকা.কম ‘তোমার ইতিহাস আজীবন টিকে থাকবে’- মেসিকে রোনালদো

কফি পানে কি গর্ভধারণে জটিলতা দেখা দেয়?

কফি পানে কি গর্ভধারণে জটিলতা দেখা দেয়?

গর্ভধারণের চেষ্টাকালে কফি খাওয়া উচিত কি অনুচিত এ নিয়ে নানা মুনির নানা মত রয়েছে। অনেকেই মনে করেন, এসময় কফি পান করা নিরাপদ নয়। তাই যাদের নিয়মিত কফি পানের অভ্যাস রয়েছে তারা পড়েন বিপাকে। কফি পান করবেন কি করবেন না ভোগেন এই দোলাচলে। কেননা, সকালে এক মগ কফি পান না করলে তাদের দিনটাই যেন শুরু হতে চায় না। চলুন জেনে নিই বিশেষজ্ঞদের মতামত-


গর্ভধারণের চেষ্টাকালে কফি পান করা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভোগেন অনেকেই। তবে বিশেষজ্ঞরা বলছেন, কফি পানে কোনো সমস্যা নেই। তবে সেটি হতে হবে পরিমিত পরিমাণে।



ক্যাফেইনের সঙ্গে ফার্টিলিটির সম্পর্ক উতপ্রোতভাবে জড়িত নয়। আমেরিকান সোসাইটি ফর রিপ্রোডাক্টিভ মেডিসিন (এএসআরএম) জানায়, দিনে প্রায় এক থেকে দুই কাপ কফি পান করা নিরাপদ। এই পরিমাণ কফি ফার্টিলিটির ওপর কোনো প্রভাব ফেলে না। তবে দৈনিক প্রায় ৫০০ মিলিগ্রামের মতো উচ্চ মাত্রায় ক্যাফেইন গ্রহণ করলে সেটি ফার্টিলিটি হ্রাসের কারণ হতে পারে।


গর্ভধারণ রোধ করবে ক্যাফেইন?



যারা গর্ভধারণের চেষ্টা করছেন তাদের নিয়মিত উচ্চ মাত্রায় ক্যাফেইন গ্রহণ এড়িয়ে চলতে বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন ঠিকই। তবে এর মানে এই নয় যে, নিয়মিত উচ্চমাত্রার কফি পানে গর্ভধারণ প্রতিরোধ করা সম্ভব। তবে তারা সতর্ক করেছেন, গর্ভাবস্থায় উচ্চমাত্রার ক্যাফেইন গ্রহণ করলে সেটি গর্ভপাত এবং গর্ভাবস্থাজনিত অন্যান্য সমস্যার ঝুঁকি সৃষ্টি করতে পারে।


দৈনিক যে পরিমাণ ক্যাফেইন গ্রহণ করা নিরাপদ



শুধুমাত্র কাপের সংখ্যা গণনা করে ক্যাফেইনের সঠিক মাত্রা বোঝা সম্ভব নয়। কেননা, পানীয়ের ধরন, আকার এবং তীব্রতার ওপর ভিত্তি করে ক্যাফেইনের মাত্রার তারতম্য হতে পারে।



এনএইচএসের অনুমান, প্রতি কাপ ইনস্ট্যান্ট কফিতে ১০০ মিলিগ্রাম ক্যাফেইন থাকে। প্রতি মগ ফিল্টার কফিতে থাকে ১৪০ মিলিগ্রাম। চায়ের মগে ৭৫ , প্রতি ক্যান সফট ড্রিঙ্কসে ৪০, ২৫০ মিলি এনার্জি ড্রিঙ্ক ক্যানে ৮০ এবং প্রতি ৫০ গ্রাম ডার্ক চকোলেট থাকে ২৫ মিলিগ্রাম ক্যাফেইন।


চা এবং গ্রিন টি কি ক্যাফেইনমুক্ত?



ক্যাফেইন গ্রহণ কমাতে অনেকেই কফি পান না করে বিকল্প হিসেবে চা পান শুরু করেন। তাদের অনেকেই জানেন না, ব্ল্যাক টি এবং গ্রিন টিতেও ক্যাফেইন থাকে। তবে কী পরিমাণে থাকে তা নির্ভর করে চায়ের জাত, ঘনত্ব এবং তৈরির সময়ের ওপর।


ক্যাফেইন গ্রহণ বন্ধ করবেন যেভাবে


হঠাৎ করেই ক্যাফেইন গ্রহণ বন্ধ করার প্রয়োজন নেই। নিয়মিত উচ্চমাত্রার ক্যাফেইন গ্রহণের অভ্যাস থাকলে আপনি যদি হঠাৎ করেই তা বন্ধ করে দিন, তবে মাথাব্যথা, ক্লান্তি এবং বিরক্তির মতো উপসর্গ দেখা দিতে পারে। তাই ধীরে ধীরে ক্যাফেইন গ্রহণ কমানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

সম্পাদক : আবদুল মাতিন