মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় অর্ণব, বাংলাদেশে কী প্রভাব পড়বে বাংলাবাজার পত্রিকা.কম সাংবাদিকদের নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহারের আলটিমেটাম ডিআরইউর বাংলাবাজার পত্রিকা.কম আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে ঢুকতে পারবেন প্রবাসীরা বাংলাবাজার পত্রিকা.কম জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান বাংলাবাজার পত্রিকা.কম যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশব্যাপী নানা কর্মসূচি বাংলাবাজার পত্রিকা.কম ইয়ামাল-এমবাপের হৃদয় ভেঙে ব্যালন ডি’অর কেইনের বাংলাবাজার পত্রিকা.কম গির্জায় হামলার জেরে সিরিয়ায় জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নিহত ৭ বাংলাবাজার পত্রিকা.কম সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ ৫জনের প্রাণহানী বাংলাবাজার পত্রিকা.কম হঠাৎ একযোগে বদলি ৮৫ সাব-রেজিস্ট্রার বাংলাবাজার পত্রিকা.কম ‘মুক্তিযোদ্ধার দাফনে বাধা দানকারীদের সর্বসমক্ষে গুলি করে হত্যা করা উচিত ছিল’

সচিবালয়ে আগুন, প্রাথমিক তদন্তের রিপোর্ট জানা যাবে সোমবার

সচিবালয়ে আগুন, প্রাথমিক তদন্তের রিপোর্ট জানা যাবে সোমবার

দেশের প্রশাসনিক প্রাণকেন্দ্র সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত কমিটি সোমবার (৩০ ডিসেম্বর) তাদের প্রাথমিক তদন্ত প্রতিবেদন জমা দেবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ের সামনে তিনি সাংবাদিকদের এ কথা জানান।নাহিদ ইসলাম বলেন, সাত নম্বর ভবনে আগুন লাগার ঘটনায় তদন্ত চলছে। প্রাথমিক রিপোর্ট দাখিলের জন্য তাদের তিনদিনের সময় দেওয়া আছে। কালকে কিছুটা জানতে পারব।তিনি বলেন, তথ্য উপদেষ্টা বলেন, ঘটনাটি আমাদের সবার মধ্যে একটি উদ্বেগের সৃষ্টি করেছে। সচিবালয়ে এভাবে আগুন লাগাটা আমরা ভাবছি পরিকল্পনা হতে পারে, স্যাবোটাজও হতে পারে। আর যদি সে রকমটা না হয়, তাহলে এই ধরনের দুর্ঘটনা সচিবালয়ে যাতে না ঘটে সেটার জন্য দীর্ঘমেয়াদি সংস্কার প্রয়োজন। আশা করি তদন্ত হলে সেটা বলতে পারব।এ সময় সচিবালয়ের পাস নিয়েও কথা বলেন উপদেষ্টা।



তিনি বলেন, দর্শনার্থীদের পাস আমরা সীমিত করব। অস্থায়ী পাস যাদের ছিল তারা এই চার মাসে অনেক সমস্যা তৈরি করেছে। আগের সব পাস বাতিল হবে। নীতিমালা অনুসরণ করে আমরা নতুন করে পাস দেব।

সম্পাদক : আবদুল মাতিন