বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

ব্র্যাক ব্যাংকে চাকরি, আবেদন করতে পারবেন যারা

ব্র্যাক ব্যাংকে চাকরি, আবেদন করতে পারবেন যারা

ব্র্যাক ব্যাংক পিএলসি অ্যাসোসিয়েট ম্যানেজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রার্থীকে অবশ্যই কম্পিউটার সায়েন্স, আইটি বা সংশ্লিষ্ট কোনো বিষয়ে স্নাতকোত্তর বা স্নাতক ডিগ্রিধারী হতে হবে। একইসঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৪ থেকে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ৭ অক্টোবর থেকে আবেদন শুরু হয়েছে, চলবে ১৪ অক্টোবর পর্যন্ত। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম ও বিবরণ

প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক ব্যাংক পিএলসি

বিভাগ: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নিরীক্ষা, আইসিসি

পদের নাম: অ্যাসোসিয়েট ম্যানেজার

পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স, আইটি বা সংশ্লিষ্ট কোনো বিষয়ে স্নাতকোত্তর বা স্নাতক ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: আইটি এবং ব্যাংকিং আইটি সিস্টেমে কাজের দক্ষতা

অভিজ্ঞতা:  ৪-৫ বছর

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

বয়সসীমা: কমপক্ষে ২০ বছর

চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী

কর্মস্থল: ঢাকা

আবেদন যেভাবে: অনলাইন

আবেদনের সময়সীমা: ১৪ অক্টোবর ২০২৬

সম্পাদক : আবদুল মাতিন