মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় অর্ণব, বাংলাদেশে কী প্রভাব পড়বে বাংলাবাজার পত্রিকা.কম সাংবাদিকদের নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহারের আলটিমেটাম ডিআরইউর বাংলাবাজার পত্রিকা.কম আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে ঢুকতে পারবেন প্রবাসীরা বাংলাবাজার পত্রিকা.কম জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান বাংলাবাজার পত্রিকা.কম যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশব্যাপী নানা কর্মসূচি বাংলাবাজার পত্রিকা.কম ইয়ামাল-এমবাপের হৃদয় ভেঙে ব্যালন ডি’অর কেইনের বাংলাবাজার পত্রিকা.কম গির্জায় হামলার জেরে সিরিয়ায় জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নিহত ৭ বাংলাবাজার পত্রিকা.কম সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ ৫জনের প্রাণহানী বাংলাবাজার পত্রিকা.কম হঠাৎ একযোগে বদলি ৮৫ সাব-রেজিস্ট্রার বাংলাবাজার পত্রিকা.কম ‘মুক্তিযোদ্ধার দাফনে বাধা দানকারীদের সর্বসমক্ষে গুলি করে হত্যা করা উচিত ছিল’

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

অগ্নিকাণ্ডের পাঁচ দিন পর সচিবালয়ে প্রবেশ করতে পেরেছেন সাংবাদিকরা। সোমবার (৩০ ডিসেম্বর) দুপুর ২টার দিকে অস্থায়ী পাসের মাধ্যমে তারা সচিবালয়ে প্রবেশ করেন।

এর আগে রোববার সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল সাংবাদিকরা সচিবালয়ে প্রবেশ করতে পারবে, কিন্তু সকাল থেকে প্রবেশের জন্য সাংবাদিকরা সচিবালয়ের গেটে অবস্থান করলেও অনুমতি মেলে দুপুরে। সোমবার প্রায় ২০০ সাংবাদিকের সচিবালয়ে প্রবেশের অনুমতি দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।রোববার তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম জানান, সোমবার থেকে সাংবাদিকদের অস্থায়ী পাস দেওয়া হবে। এদিন সচিবালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠনের নেতাদের সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক শেষে নাহিদ ইসলাম বলেছিলেন, সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড পুনঃমূল্যায়ন করা হচ্ছে। সোমবার থেকে সাংবাদিকদের প্রবেশে স্বল্প সংখ্যক অস্থায়ী পাস দেওয়া হবে।

এ ছাড়া রোববার দুপুরে সচিবালয় বিটের সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) নেতাদের সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘সোমবার থেকে অস্থায়ী পাস নিয়ে সাংবাদিকরা সচিবালয়ে প্রবেশ করতে পারবেন।’


সম্পাদক : আবদুল মাতিন