মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় অর্ণব, বাংলাদেশে কী প্রভাব পড়বে বাংলাবাজার পত্রিকা.কম সাংবাদিকদের নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহারের আলটিমেটাম ডিআরইউর বাংলাবাজার পত্রিকা.কম আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে ঢুকতে পারবেন প্রবাসীরা বাংলাবাজার পত্রিকা.কম জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান বাংলাবাজার পত্রিকা.কম যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশব্যাপী নানা কর্মসূচি বাংলাবাজার পত্রিকা.কম ইয়ামাল-এমবাপের হৃদয় ভেঙে ব্যালন ডি’অর কেইনের বাংলাবাজার পত্রিকা.কম গির্জায় হামলার জেরে সিরিয়ায় জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নিহত ৭ বাংলাবাজার পত্রিকা.কম সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ ৫জনের প্রাণহানী বাংলাবাজার পত্রিকা.কম হঠাৎ একযোগে বদলি ৮৫ সাব-রেজিস্ট্রার বাংলাবাজার পত্রিকা.কম ‘মুক্তিযোদ্ধার দাফনে বাধা দানকারীদের সর্বসমক্ষে গুলি করে হত্যা করা উচিত ছিল’

আতশবাজি ও ফানুস ওড়ানো বন্ধে পরিচালিত হবে মোবাইল কোর্ট

আতশবাজি ও ফানুস ওড়ানো বন্ধে পরিচালিত হবে মোবাইল কোর্ট

আতশবাজি, পটকা ফোটানো ও ফানুস উড়ানো বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা করবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। ইংরেজি নববর্ষ উদযাপন উপলক্ষে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।সোমবার (৩০ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আতশবাজি ও পটকা ফোটানোর কারণে শব্দদূষণ ও বায়ুদূষণ হয়। অতিরিক্ত শব্দদূষণে হৃদরোগ, স্ট্রোক ও মানসিক চাপের ঝুঁকি বাড়ে। এছাড়া, ফানুস উড়ানোর ফলে অগ্নিকাণ্ড ও জীববৈচিত্র্যের ক্ষতি হয়।

শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ অনুযায়ী এসব কার্যক্রম দণ্ডনীয় অপরাধ। প্রথমবার আইন লঙ্ঘনে ১ মাসের জেল বা ৫ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ড হতে পারে। পুনরায় অপরাধ করলে ৬ মাসের জেল বা ১০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ড হতে পারে।

ইংরেজি নববর্ষে আতশবাজি, পটকা ফোটানো ও ফানুস উড়ানো থেকে বিরত থাকার অনুরোধ জানিয়ে ঢাকার ক্লাবগুলোতে এবং সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থায় পত্র প্রেরণ করা হয়েছে। জনস্বার্থের জন্য ক্ষতিকর এ কর্মকাণ্ড হতে বিরত থাকতে সকলের প্রতি অনুরোধ জানানো হলো।

সম্পাদক : আবদুল মাতিন