জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি ব্যাংকিং প্রতিষ্ঠান ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসি (এনসিসি ব্যাংক)। প্রতিষ্ঠানটি ‘বিজনেস ডেভেলপমেন্ট অফিসার/ম্যানেজার’ পদে জনবল নিয়োগ দেবে। ২৬ অক্টোবর থেকে আবেদন শুরু হয়েছে, চলবে ১০ নভেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন। তবে প্রার্থীকে অবশ্যই এমবিএ/এমবিএম/স্নাতকোত্তর অথবা স্নাতক ডিগ্রিধারী হতে হবে।
বিভাগের নাম
পেরোল ব্যাংকিং
পদের নাম
বিজনেস ডেভেলপমেন্ট অফিসার/ম্যানেজার
পদসংখ্যা
নির্ধারিত নয়।
চাকরির ধরন
বেসরকারি, ফুল টাইম।
প্রার্থীর ধরন
নারী-পুরুষ (উভয়);
শিক্ষাগত যোগ্যতা
এমবিএ/এমবিএম/স্নাতকোত্তর অথবা স্নাতক ডিগ্রিধারী হতে হবে।
অভিজ্ঞতা
২ বছর।
বেতন ও অন্যান্য সুবিধা
আলোচনা সাপেক্ষে।
বয়সসীমা
নির্ধারিত নয়।
কর্মস্থল
ঢাকা জেলায় কাজ করার মানসিকতা থাকা আবশ্যক।
আবেদন প্রক্রিয়া
আবেদনের শেষ সময়
১০ নভেম্বর ২০২৬;
সূত্র: বিডিজবস ডটকম
ডেস্ক | বাংলাবাজার পত্রিকা.কম






















