সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল বাংলাবাজার পত্রিকা.কম চকলেটের তৈরি আস্ত ট্রেন, গড়ল নতুন বিশ্ব রেকর্ড বাংলাবাজার পত্রিকা.কম শাহজালালের থার্ড টার্মিনাল চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম ১৮ মাস পর নিজ প্রতিষ্ঠানে ফিরলেন ড. ইউনূস বাংলাবাজার পত্রিকা.কম সংসদ বসছে ১২ মার্চ, নির্বাচিত হবেন স্পিকার-ডেপুটি স্পিকার বাংলাবাজার পত্রিকা.কম ‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্যান্য আন্দোলন-সংগ্রামকে এক করে দেখা ঠিক হবে না’ বাংলাবাজার পত্রিকা.কম নতুন সরকারের সঙ্গে ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করতে চাই: প্রণয় ভার্মা বাংলাবাজার পত্রিকা.কম রাজনৈতিক হয়রানিমূলক সহস্রাধিক মামলা প্রত্যাহারের অনুমোদন বাংলাবাজার পত্রিকা.কম প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বাংলাবাজার পত্রিকা.কম মাদারীপুরে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, ৪ ঘণ্টায় শতাধিক হাতবোমা বিস্ফোরণ

বন্ধ ৯ কারখানা খুলল এস আলম গ্রুপ

বন্ধ ৯ কারখানা খুলল এস আলম গ্রুপ

বন্ধ থাকা ৯ কারখানা খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এস আলম কর্তৃপক্ষ। বছরের প্রথম দিন বুধবার (১ জানুয়ারি) থেকে এসব কারখানা খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে ব্যবসা প্রতিষ্ঠানটি।

মঙ্গলবার সন্ধ্যায় এস আলম গ্রুপের মানবসম্পদ ও প্রশাসন বিভাগের প্রধান মোহাম্মদ বোরহান উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সিদ্ধান্তে ২৪ ডিসেম্বর জারি করা কারখানা বন্ধের নোটিশ প্রত্যাহার করা হলো। ১ জানুয়ারি থেকে এই আদেশ কার্যকর হবে।

তবে কী কারণে একযোগে ৯ কারখানা বন্ধ এবং খোলাও হলো এসব বিষয় পরিষ্কার করেনি এস আলম কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটির শীর্ষ দুই কর্মকর্তার সঙ্গে মঙ্গলবার রাতে এ বিষয়ে যোগাযোগ করলে তারা আনুষ্ঠানিক মন্তব্য করতে রাজি হননি।

বন্ধ হওয়া এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিডেটের ডিজিএম ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম বলেন, কারখানা খুলে দেওয়ার একটা নোটিশ পেয়েছি। আজ থেকে কারখানা চালু করা হবে।

উল্লেখ্য, ২৪ ডিসেম্বর দুপুরে এস আলম গ্রুপের মানবসম্পদ ও প্রশাসনের প্রধান মোহাম্মদ বোরহান উদ্দিন স্বাক্ষরিত পৃথক দুই বিজ্ঞপ্তির মাধ্যম হঠাৎ ৯ কারখানা বন্ধের ঘোষণা দেওয়া হয়। এই ঘোষণায় তাৎক্ষণিকভাবে কারখানা শ্রমিকরা প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করে এবং ১০ দফা দাবি জানান।

সম্পাদক : আবদুল মাতিন