মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম সাংবাদিকদের নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহারের আলটিমেটাম ডিআরইউর বাংলাবাজার পত্রিকা.কম আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে ঢুকতে পারবেন প্রবাসীরা বাংলাবাজার পত্রিকা.কম জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান বাংলাবাজার পত্রিকা.কম যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশব্যাপী নানা কর্মসূচি বাংলাবাজার পত্রিকা.কম ইয়ামাল-এমবাপের হৃদয় ভেঙে ব্যালন ডি’অর কেইনের বাংলাবাজার পত্রিকা.কম গির্জায় হামলার জেরে সিরিয়ায় জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নিহত ৭ বাংলাবাজার পত্রিকা.কম সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ ৫জনের প্রাণহানী বাংলাবাজার পত্রিকা.কম হঠাৎ একযোগে বদলি ৮৫ সাব-রেজিস্ট্রার বাংলাবাজার পত্রিকা.কম ‘মুক্তিযোদ্ধার দাফনে বাধা দানকারীদের সর্বসমক্ষে গুলি করে হত্যা করা উচিত ছিল’ বাংলাবাজার পত্রিকা.কম অতি প্রবল হয়ে উঠছে ঘূর্ণিঝড় অর্ণব, গতিবেগ হতে পারে ১৪০ কিমি

ফানুস ও আতশবাজিতে ৩ শিশুসহ রাজধানীতে দগ্ধ ৫

ফানুস ও আতশবাজিতে ৩ শিশুসহ রাজধানীতে দগ্ধ ৫

 ইংরেজি নববর্ষ উদযাপনের জন্য আতশবাজি ফাটানো ও ফানুস ওড়ানোর সময় দুর্ঘটনায় রাজধানীতে পাঁচজন দগ্ধ হয়ে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা নিয়েছেন। আহতদের মধ্যে তিনজন শিশু।বুধবার (১ জানুয়ারি) জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

আহতদের মধ্যে ফারহান (৮) নামে এক শিশুর শরীরের ১৫ শতাংশ দগ্ধ হয়েছে এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিফান মল্লিক (১২), তাফসির (৩), সেন্টু (৪৫) এবং সম্রাট (২০) নামে বাকি চারজন প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন। তাদের দগ্ধের পরিমাণ ১ শতাংশের মতো বলে জানানো হয়েছে।

ডা. শাওন বিন রহমান বলেন, রাতে বিভিন্ন জায়গা থেকে পাঁচজন দগ্ধ হয়ে হাসপাতালে এসেছিলেন। তাদের মধ্যে একজন শিশুকে ভর্তি করা হয়েছে, বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

সম্পাদক : আবদুল মাতিন