সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল বাংলাবাজার পত্রিকা.কম চকলেটের তৈরি আস্ত ট্রেন, গড়ল নতুন বিশ্ব রেকর্ড বাংলাবাজার পত্রিকা.কম শাহজালালের থার্ড টার্মিনাল চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম ১৮ মাস পর নিজ প্রতিষ্ঠানে ফিরলেন ড. ইউনূস বাংলাবাজার পত্রিকা.কম সংসদ বসছে ১২ মার্চ, নির্বাচিত হবেন স্পিকার-ডেপুটি স্পিকার বাংলাবাজার পত্রিকা.কম ‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্যান্য আন্দোলন-সংগ্রামকে এক করে দেখা ঠিক হবে না’ বাংলাবাজার পত্রিকা.কম নতুন সরকারের সঙ্গে ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করতে চাই: প্রণয় ভার্মা বাংলাবাজার পত্রিকা.কম রাজনৈতিক হয়রানিমূলক সহস্রাধিক মামলা প্রত্যাহারের অনুমোদন বাংলাবাজার পত্রিকা.কম প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বাংলাবাজার পত্রিকা.কম মাদারীপুরে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, ৪ ঘণ্টায় শতাধিক হাতবোমা বিস্ফোরণ

মাঝ নদীতে আটকা ফেরি, বন্ধ পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথ

মাঝ নদীতে আটকা ফেরি, বন্ধ পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথ

ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে মাঝ নদীতে আটকা পড়েছে দুটি ফেরি। এতে করে এই পথে ফেরি চলাচল সাময়িক বন্ধ রয়েছে।

ঘন কুয়াশার কারণে নৌপথের মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যাওয়ার কারণে মাঝ নদীতে বি এস জাহাঙ্গীর ও বাইগার নামের দুটি ফেরি নৌঙর করে আছে। পরে নৌপথে দুর্ঘটনা এড়াতে শনিবার (৪ জানুয়ারি) মধ্যরাত ১টার দিকে নৌপথে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ।

রোববর (৫ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ডিজিএম (বাণিজ্য) নাসির হোসেন ক্ষুদে বার্তার মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সন্ধ্যার পর থেকে পদ্মা নদীতে কুয়াশার পরিমাণ বাড়তে থাকে। শনিবার রাত সাড়ে ১২টার দিকে ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যাওয়ায় মাঝ নদীতে বি এস জাহাঙ্গীর ও বাইগার নামের ফেরি দুটি আটকা পড়ে। যার কারণে দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে সাময়িক ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।


অপরদিকে ঘন কুয়াশার কারণে শনিবার (৪ জানুয়ারি) রাত পৌনে ১২টা থেকে আরিচা-কাজিরহাট নৌপথ বন্ধ রাখা হয়েছে। তবে নদীতে কুয়াশার পরিমাণ কমে গেলে দুটি নৌপথে ফেরি চলাচল শুরু করা হবে বলে তিনি জানান।

সম্পাদক : আবদুল মাতিন