সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল বাংলাবাজার পত্রিকা.কম চকলেটের তৈরি আস্ত ট্রেন, গড়ল নতুন বিশ্ব রেকর্ড বাংলাবাজার পত্রিকা.কম শাহজালালের থার্ড টার্মিনাল চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম ১৮ মাস পর নিজ প্রতিষ্ঠানে ফিরলেন ড. ইউনূস বাংলাবাজার পত্রিকা.কম সংসদ বসছে ১২ মার্চ, নির্বাচিত হবেন স্পিকার-ডেপুটি স্পিকার বাংলাবাজার পত্রিকা.কম ‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্যান্য আন্দোলন-সংগ্রামকে এক করে দেখা ঠিক হবে না’ বাংলাবাজার পত্রিকা.কম নতুন সরকারের সঙ্গে ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করতে চাই: প্রণয় ভার্মা বাংলাবাজার পত্রিকা.কম রাজনৈতিক হয়রানিমূলক সহস্রাধিক মামলা প্রত্যাহারের অনুমোদন বাংলাবাজার পত্রিকা.কম প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বাংলাবাজার পত্রিকা.কম মাদারীপুরে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, ৪ ঘণ্টায় শতাধিক হাতবোমা বিস্ফোরণ

বেড়েছে তাপমাত্রা, কমেছে শীতের প্রকোপ

বেড়েছে তাপমাত্রা, কমেছে শীতের প্রকোপ

দিনাজপুরের হিলিতে গত দুই দিন থেকে কিছুটা তাপমাত্রা বেড়েছে, এর ফলে কমেছে শীতের প্রকোপ। সোমবার (৬ জানুয়ারি) সকাল বেলায় রোদের দেখা মিলছে। সেই সঙ্গে কেটে যাচ্ছে কুয়াশা। কাজে ফিরছেন শ্রমিকরা। তবে চলতি সপ্তাহের শেষের দিকে উত্তরাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানালেন আবহাওয়া অফিস।দিনাজপুর আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন বলেন, সোমবার সকাল ৬টায় ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নির্ধারণ করা হয়েছে। বাতাসের আদ্রতা ছিলো ৮৯ শতাংশ এবং গতিবেগ ঘন্টায় ১ কিলোমিটার।

তিনি আরও বলেন, বর্তমানে আবারও হিমালয়ের সম্মুখে একটি ঘুর্ণাবত অর্থাৎ বৃহৎ আকারের জলীয়বাষ্পের বলয় বিরাজ করছে। যেটি একটি প্রাচীরের মতো কাজ করছে এবং উত্তরের হিমেল বাতাসকে আটকে দিয়েছে। উত্তরের বায়ু থমকে যাওয়ায় দক্ষিণ বঙ্গোপসাগর থেকে জলীয়বাষ্প প্রবেশ করছে এবং মেঘের সৃষ্টি হচ্ছে। ধীরে ধীরে মেঘের পরিমাণ বৃদ্ধি পাবে এবং আগামী ৮ থেকে ১০ তারিখের মধ্যে উত্তরের জেলাগুলোর কিছু কিছু স্থানে গুড়ি গুড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর উত্তরের হিমেল বায়ু আবারও সক্রিয় হতে পারে এবং তাপমাত্রা বেশ কিছুটা হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে একটি শৈত্য প্রবাহ বিরাজ করতে পারে।

সম্পাদক : আবদুল মাতিন