বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান বিরোধীদলীয় নেতার বাংলাবাজার পত্রিকা.কম আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার আবেদন, ৭৮ লাখ মানুষের স্বাক্ষর বাংলাবাজার পত্রিকা.কম ছয় মাসে ৩৮৩ সাংবাদিক নির্যাতন-হয়রানির শিকার: এইচআরএসএস বাংলাবাজার পত্রিকা.কম এক দফা ও সময় বেঁধে দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা বাংলাবাজার পত্রিকা.কম তবে কি বিয়ে করেছেন আরিফিন শুভ-কেয়া পায়েল? বাংলাবাজার পত্রিকা.কম মুক্তিযোদ্ধা ও শহীদের তালিকা প্রণয়নে রাজনীতি হয়েছে: প্রধানমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম মন্ত্রীর পদত্যাগের দাবি বাদ, ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে ৬ শিক্ষার্থী বাংলাবাজার পত্রিকা.কম কে জিতবে আর্জেন্টিনা নাকি ইংল্যান্ড দেখুন ভবিষ্যদ্বাণী বাংলাবাজার পত্রিকা.কম পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীরা পাবেন বিশেষ সুযোগ: শিক্ষামন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম সারাদেশে হামে আরও ৫ শিশুর মৃত্যু

পুলিশ শুনলে আগে মানুষ ভয় পেত, এখন ভরসা পায়: প্রধানমন্ত্রী

পুলিশ শুনলে আগে মানুষ ভয় পেত, এখন ভরসা পায়: প্রধানমন্ত্রী

বাংলাদেশ পুলিশকে জ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তিতে বিশ্বমানের ‘স্মার্ট পুলিশ’ হিসেবে গড়ে তোলার অঙ্গীকার জানিয়ে এ বাহিনীর সদস্যদের সেবার মাধ্যমে জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনে সচেষ্ট হতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেছেন, ‘বঙ্গবন্ধু সর্বদা এ দেশের পুলিশকে ‘জনগণের পুলিশ’ হিসেবে গড়ে তোলার জন্য অনুপ্রাণিত করতেন এবং আমি ধন্যবাদ জানাই আমাদের পুলিশ বাহিনী এখন জনগণের পুলিশ হিসেবেই তাদের সেবা দিয়ে যাচ্ছে। আগে পুলিশের নাম শুনলে মানুষ ভয় পেত। এখন জানে পুলিশ সেবা দেয় ও তাদের পাশে দাঁড়ায়।

ঢাকার রাজারবাগ পুলিশ লাইন্সে মঙ্গলবার ছয় দিনব্যাপী পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য জ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তিতে একটি দক্ষ এবং বিশ্বমানের ‘স্মার্ট পুলিশ’ গড়ে তোলা।

মহামারির কারণে গত দুই বছর প্রধানমন্ত্রী পুলিশ সপ্তাহের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে। এবার তিনি সরাসরি অংশ নিলেন অনুষ্ঠানে।

বাংলাদেশ পুলিশকে আন্তরিক অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এ বাহিনী তাদের সম্পর্কে জনগণের ভীতি দূর করে জনগণের সেবা করছে। তাদের এ ভালো কাজগুলো চালিয়ে যেতে হবে। পুলিশের প্রতি জনগণের আস্থা অটুট রাখার বিষয়টি নিশ্চিত করতে হবে।

শেখ হাসিনা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিকল্পনা অনুযায়ী পুলিশ হবে জনগণের পুলিশ, শোষকের পুলিশ নয়।

পুলিশ বাহিনীর উন্নয়নে সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী অনুষ্ঠানে বলেন, আমাদের সরকার পুলিশ বাহিনীকে ইতোমধ্যে উল্লেখযোগ্য সংখ্যক যানবাহন সরবরাহ করেছে।

পুলিশের গতিশীলতা ত্রিমাত্রিক পর্যায়ে উন্নীতকরণে ইতোমধ্যে রাশিয়া থেকে দুটি হেলিকপ্টার ক্রয়ের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশ বাহিনীর জন্য একটি পূর্ণাঙ্গ এভিয়েশন ইউনিট গঠনের প্রক্রিয়া চলছে। প্রধানমন্ত্রী একটি খোলা জিপে করে পুলিশ সপ্তাহের কুচকাওয়াজ পরিদর্শন এবং সালাম গ্রহণ করেন। পরে তিনি ১১৭ জন পুলিশ কর্মকর্তাকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) এবং রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) দেন।

প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে পৌঁছালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আমিনুল ইসলাম খান এবং পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন তাকে স্বাগত জানান। মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্য এবং ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

সম্পাদক : আবদুল মাতিন