মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম রাজশাহীতে সারের জন্য হয়রানি, বদলি ডিডি বাংলাবাজার পত্রিকা.কম হার্ট অ্যাটাকের ঝুঁকি এড়াতে কোলেস্টেরল নিয়ন্ত্রণের চেয়েও যা জরুরি বাংলাবাজার পত্রিকা.কম ৬০ লাখ বাংলাদেশির সিভি বিক্রির বিজ্ঞাপন হ্যাকারদের, ডলার দাবি বাংলাবাজার পত্রিকা.কম কারিনার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন, যা জানা গেল বাংলাবাজার পত্রিকা.কম ভারত-চীন সীমান্ত সমস্যা সমাধানে বেইজিং যাচ্ছেন অজিত দোভাল বাংলাবাজার পত্রিকা.কম গুম-খুন-নির্যাতনের শিকার ব্যক্তি-পরিবারের জন্য হচ্ছে অধিদপ্তর বাংলাবাজার পত্রিকা.কম জুনিয়র বৃত্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ, শুরু ৮ ডিসেম্বর বাংলাবাজার পত্রিকা.কম পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন বাংলাবাজার পত্রিকা.কম আগস্টের ২২ দিনে প্রবাসী আয়ে ২৫.৬ শতাংশ প্রবৃদ্ধি বাংলাবাজার পত্রিকা.কম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

পাকিস্তানের পাঞ্জাবে ভয়াবহ বন্যা, ১৫ জনের মৃত্যু

পাকিস্তানের পাঞ্জাবে ভয়াবহ বন্যা, ১৫ জনের মৃত্যু

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে বর্ষাকালে ভয়াবহ বন্যা শুরু হয়েছে। শতদ্রু, রাভি ও চেনাব নদীর পানি বৃদ্ধি পেয়ে অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, লাখ লাখ একর ফসল ধ্বংস হয়েছে এবং হাজার হাজার মানুষ ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন।

পাকিস্তানি গণমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়েছে, বন্যায় এ পর্যন্ত অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে পাঁচজন শিয়ালকোটে, চারজন গুজরাটে, তিনজন নারওয়ালে, দুইজন হাফিজাবাদে এবং একজন গুজরানওয়ালায় মারা গেছেন।

ভারত থেকে দুটি বাঁধের পানি ছাড়ার পাশাপাশি ভারি বর্ষণের কারণে তিনটি আন্তঃসীমান্ত নদী ফুলে ফেঁপে পাঞ্জাবের মধ্যাঞ্চলীয় জেলাগুলো ভাসিয়ে দিয়েছে। বন্যা এখন দক্ষিণাঞ্চলে ছড়িয়ে পড়ারও আশঙ্কা রয়েছে।

পাঞ্জাব সরকার ত্রাণ ও উদ্ধারকাজে সেনাবাহিনী মোতায়েন করেছে। সরকারি হিসাব অনুযায়ী, দেড় লাখের বেশি মানুষ এবং ৩৫ হাজার গবাদিপশু নিরাপদ এলাকায় সরিয়ে নেওয়া হয়েছে। এই বন্যায় প্রভাবিত মানুষের সংখ্যা ছয় লাখ ছাড়িয়েছে।

জাতিসংঘ জানিয়েছে, চলতি বর্ষা ঋতুতে পাকিস্তানে মৃত্যুর সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় তিনগুণ বৃদ্ধি পেয়েছে। জুন থেকে এই বন্যায় পাকিস্তানে মোট ৮০২ জনের মৃত্যু হয়েছে, যার অর্ধেকই চলতি মাসে।

সম্পাদক : আবদুল মাতিন