সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল বাংলাবাজার পত্রিকা.কম চকলেটের তৈরি আস্ত ট্রেন, গড়ল নতুন বিশ্ব রেকর্ড বাংলাবাজার পত্রিকা.কম শাহজালালের থার্ড টার্মিনাল চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম ১৮ মাস পর নিজ প্রতিষ্ঠানে ফিরলেন ড. ইউনূস বাংলাবাজার পত্রিকা.কম সংসদ বসছে ১২ মার্চ, নির্বাচিত হবেন স্পিকার-ডেপুটি স্পিকার বাংলাবাজার পত্রিকা.কম ‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্যান্য আন্দোলন-সংগ্রামকে এক করে দেখা ঠিক হবে না’ বাংলাবাজার পত্রিকা.কম নতুন সরকারের সঙ্গে ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করতে চাই: প্রণয় ভার্মা বাংলাবাজার পত্রিকা.কম রাজনৈতিক হয়রানিমূলক সহস্রাধিক মামলা প্রত্যাহারের অনুমোদন বাংলাবাজার পত্রিকা.কম প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বাংলাবাজার পত্রিকা.কম মাদারীপুরে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, ৪ ঘণ্টায় শতাধিক হাতবোমা বিস্ফোরণ

কবে কোথায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির জনসংযোগ

কবে কোথায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির জনসংযোগ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির জনসংযোগ কর্মসূচি শুরু হচ্ছে আজ বুধবার (৮ জানুয়ারি)। জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্রকে সামনে রেখে প্রথমদিন ময়মনসিংহ ও খুলনা মহানগরসহ কুমিল্লা, নরসিংদী, বরিশাল, চট্টগ্রাম, রংপুর, রাজশাহী, সিলেট এবং চাপাইনবাবগঞ্জ জেলায় এই কর্মসূচি পালন করবে সংগঠন দুইটি।মঙ্গলবার (৭ জানুয়ারি) এক বার্তায় এসব তথ্য জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সেল সম্পাদক (দপ্তর সেল) জাহিদ আহসান। এতে সাত দিনব্যাপী জনসংযোগ কর্মসূচির কবে কোথায় পালন কারা হবে তা জানানো হয়েছে।

৮ জানুয়ারি- ময়মনসিংহ মহানগর, খুলনা মহানগর, কুমিল্লা জেলা, নরসিংদী, বরিশাল জেলা, চট্টগ্রাম জেলা, রংপুর জেলা, রাজশাহী জেলা, সিলেট জেলা, চাপাইনবাবগঞ্জ।

৯ জানুয়ারি- খাগড়াছড়ি, রংপুর মহানগর, বরিশাল মহানগর, ফেনী, ময়মনসিংহ জেলা, টাঙ্গাইল, শরীয়তপুর, মাদারীপুর, নাটোর,কুষ্টিয়া,সুনামগঞ্জ।

১০ জানুয়ারি- নারায়ণগঞ্জ মহানগর, লক্ষ্মীপুর, নেত্রকোনা, ঝালকাঠি, মেহেরপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, ফরিদপুর, সিরাজগঞ্জ, মৌলভীবাজার, গোপালগঞ্জ।

১১ জানুয়ারি- চট্টগ্রাম মহানগর, রাঙামাটি, চাঁদপুর, কুমিল্লা মহানগর, জামালপুর, পটুয়াখালী, ভোলা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, দিনাজপুর, গাজীপুর জেলা, নওগাঁ, হবিগঞ্জ।

১২ জানুয়ারি- সিলেট মহানগর, কক্সবাজার, ব্রাক্ষ্মণবাড়িয়া, পিরোজপুর, নড়াইল, পাবনা,মাগুরা, লালমনিরহাট।

১৩ জানুয়ারি- রাজশাহী মহানগর, বরগুনা, সাতক্ষীরা, বাগেরহাট, বান্দরবান, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, রাজবাড়ি, বগুড়া।

১৪ জানুয়ারি- নারায়ণগঞ্জ মহানগর, শেরপুর, কিশোরগঞ্জ, নীলফামারি, ঠাকুরগাঁও, জয়পুরহাট,পঞ্চগড়, নোয়াখালী, খুলনা জেলা যশোর, গাজীপুর মহানগর, ফরিদপুর।

যদিও ঢাকা মহানগরে সপ্তাহজুড়ে জনসংযোগ চলমান থাকবে।

ওই বার্তায় বার্তায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির দেশজুড়ে নেতা-কর্মীদের উপরোক্ত সূচি মেনে লিফলেট বিতরণ ও জনসংযোগ পরিচালনা করার অনুরোধ জানিয়েছে। কেন্দ্রীয় নেতারা উপরোক্ত সূচি মেনে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে যুক্ত হবেন।

পরিশেষে ওই বার্তায় বলা হয়েছে, জনসংযোগ পরিচালনা করার সময় সমাজের সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় করা অত্যাবশ্যক।

সম্পাদক : আবদুল মাতিন