সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল বাংলাবাজার পত্রিকা.কম চকলেটের তৈরি আস্ত ট্রেন, গড়ল নতুন বিশ্ব রেকর্ড বাংলাবাজার পত্রিকা.কম শাহজালালের থার্ড টার্মিনাল চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম ১৮ মাস পর নিজ প্রতিষ্ঠানে ফিরলেন ড. ইউনূস বাংলাবাজার পত্রিকা.কম সংসদ বসছে ১২ মার্চ, নির্বাচিত হবেন স্পিকার-ডেপুটি স্পিকার বাংলাবাজার পত্রিকা.কম ‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্যান্য আন্দোলন-সংগ্রামকে এক করে দেখা ঠিক হবে না’ বাংলাবাজার পত্রিকা.কম নতুন সরকারের সঙ্গে ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করতে চাই: প্রণয় ভার্মা বাংলাবাজার পত্রিকা.কম রাজনৈতিক হয়রানিমূলক সহস্রাধিক মামলা প্রত্যাহারের অনুমোদন বাংলাবাজার পত্রিকা.কম প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বাংলাবাজার পত্রিকা.কম মাদারীপুরে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, ৪ ঘণ্টায় শতাধিক হাতবোমা বিস্ফোরণ

একদিনের ব্যবধানে ৪.৫ ডিগ্রি নেমে গেছে চুয়াডাঙ্গার তাপমাত্রা

একদিনের ব্যবধানে ৪.৫ ডিগ্রি নেমে গেছে চুয়াডাঙ্গার তাপমাত্রা

মাত্র একদিনের ব্যবধানে ৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেয়েছে চুয়াডাঙ্গার তাপমাত্রা। কুয়াশার সঙ্গে সঙ্গে নেমে এসেছে কনকনে শীত।বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আদ্রতার পরিমাণ ছিল ৯৫ শতাংশ। আগের দিন একই সময়ে চুয়াডাঙ্গার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।এদিকে ঠান্ডা হাওয়ার কারণে তীব্র শীত অনুভূত হচ্ছে। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে কম বের হচ্ছেন মানুষ। বেশি বিড়ম্বনায় পড়েছেন খেটে খাওয়া আর ছিন্নমূল মানুষগুলো। খড়কুটো জ্বলিয়ে উষ্ণতা নেওয়ার চেষ্টা করছে অনেকে।চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস বলছে, শৈত্যপ্রবাহের প্রভাব দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এ জেলাতেও পড়ছে।কুয়াশার কারণে সূর্যের দেখা মিলছে দেরিতে। সবশেষ বৃহস্পতিবার সকাল ৬টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াস।

সম্পাদক : আবদুল মাতিন